তেহট্টে মায়ের মাথায় কুড়ুলের কোপ, আত্মসমর্পণ ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘুমন্ত মায়ের মাথায় কুড়ুলের কোপ ছেলের। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার তেহট্টে। শুধু তাই নয়, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অটোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশের কাছে আত্মসমর্পণও করেছে সে। গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিলা।

জানা গিয়েছে, নদিয়ার তেহট্টের বেতাই দক্ষিণ জিতপুরের বাসিন্দা ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন অর্চনা দাস। বুধবার আচমকাই অভিযুক্ত ফেলা দাস ঘরে ঢুকে মায়ের মাথায় কুড়াল দিয়ে কোপ মারেন। এখানেই থেমে থাকেননি। ঘর থেকে বেরিয়ে এসে বাইরেই দাঁড়িয়ে থাকা তাঁর অটোতেও আগুন লাগিয়ে দেন। পেশায় তিনি অটোচালক। স্ত্রীয়ের চিৎকার ও ধোঁয়া এবং আগুনের গন্ধ টের পেয়ে ঘুম ভাঙে অভিযুক্তের বাবার। তিনি দ্রুত গিয়ে আগুন নেভানোর পর ঘরে ঢুকতেই দেখেন, স্ত্রী গুরুতর জখম অবস্থায় মেঝেতে কাতরাচ্ছেন। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

কিন্তু হঠাৎ এই ঘটনা কেন এই ধরনের ঘটনা ঘটাল অভিযুক্ত ফেলা দাস। কেউ বুঝে উঠতে পারছেন না। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা ছিল অভিযুক্তের। পরিবার দাবি করেছে, মানসিক অস্থিরতার কারণেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে। রাস্তায় কুড়ুল নিয়ে ঘোরাঘুরি করছিল সে। তাঁকে পুলিশ দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে, নিজেই আত্মসমর্পণ করেছে সে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। ঘটনার পর গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। অটোটিও পুড়ে গিয়েছে।

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী