পহেলগাম মন্তব্যের জেরে সূর্যকে জরিমানা ICC-র, শাস্তির বিরুদ্ধে আবেদন BCCI-র

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে পহেলগাঁও নিয়ে মন্তব্যের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে শাস্তি দিয়েছে আইসিসি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে সশরীরে হাজিরা দিয়ে নিজের আচরণের পক্ষে সাফাই দিয়েছিলেন সূর্য। তবে শাস্তির হাত থেকে রেহাই পেলেনি। পাকিস্তানের অভিযোগকে মান্যতা দিয়ে তাঁকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে টিম ইন্ডিয়ার অধিনায়কের উপরে শাস্তির খাঁড়া নেমে আসায় মোটেও খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্যের শাস্তির বিরুদ্ধে

চলতি এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ মাঠ ছাড়িয়ে মাঠের বাইরেও গড়িয়েছে। গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ লিগের ম্যাচে পাক অধিনায়ক সলমান আলি আঘা-সহ পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সহ দলের খেলোয়াড়রা। ওই ঘটনার জল বহুদূর গড়িয়েছিল। প্রথমে এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েও পরে পিছিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচেও ঘটে অপ্রীতিকর ঘটনা। অর্ধশতরান করার পরেই পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান ব্যাটকে মেশিনগানের মতো ব্যবহার করে গুলি চালানোর ভঙ্গিতে উদ্‌যাপন করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। অন্যদিকে হ্যারিস রউফ সামরিক অভিযানকে  ব্যঙ্গ করে বিমান পতনের ইঙ্গিত দেন এবং ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দুই পাক ক্রিকেটারের আচরণ নিয়ে নালিশ জানানো হয় আইসিসির কাছে। পাল্টা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ তোলা হয়। শুক্রবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তিন জনকে আলাদাভাবে তলব করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব জানতে চান। নিজেকে বাঁচাতে মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির অতীতের আচরণকে উদাহরণ হিসাবে তুলে ধরেন ফারহান। তবে নিজের আচরণের কোনও সদুত্তর দিতে পারেননি রউফ। সূর্য ও ফারহানকে সতর্ক করে ছেড়ে দিলেও আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে রউফকে শাস্তি দেওয়া হয়। তাঁর ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের পর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিরুদ্ধে জয় পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন। কুর্নিশ জানিয়েছিলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। ওই আচরণকে রাজনৈতিক আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাঁকে শাস্তি দেওয়া উচিত। এদিন আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছিলেন সূর্য। নিজের আচরণ নিয়ে সাফাই দিতে গিয়ে ভারত অধিনায়ক জানিয়েছিলেন, তিনি কোনও অপরাধ করেননি। শুনানির পরে সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। একাধিক সংবাদমাধ্যম দাবি করেছিল, ‘রাজনৈতিক মন্তব্যের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ককে সতর্ক করা হয়েছে। ক্রিকেট মাঠে কোনও রাজনৈতিক মন্তব্য করা যাবে না বলে জানিয়ে দিয়েছে।’ তবে রাতের দিকে সূর্যের শাস্তির কথা জানিয়েছে আইসিসি।

 

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা