আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জোরকদমে পুজোর প্রস্তুতিতে মেতেছে মেলবোর্ন

নিজস্ব প্রতিনিধি: আকাশে বাতাসে এখন শুধুই পুজোর গন্ধ। মা এসে গিয়েছেন মর্ত্যে। সঙ্গে সন্তান সন্ততিরা। সেই সুদূর কৈলাস থেকে ভৈরবের বাহুবন্ধন মুক্ত হয়ে পিতৃগৃহে এসেছেন হিমালয় দুহিতা। বাঙালি ভারতেই থাক বা ভারতের বাইরে  দুর্গাপুজো যেন মিশে গিয়েছে তার হাড়ে মজ্জায়। সেই ছোট্ট থেকে বাংলা রচনায় পড়ে আসা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো একথা ভোলা তো সহজ নয়। তাই প্রবাসেও প্রতি বছর জোরকদমে চলে দুর্গাপুজোর প্রস্তুতি। মেলবোর্ন, লন্ডন, নিউ ইয়র্ক বা সিঙ্গাপুর সব জায়গাতেই একই চিত্র। প্রায় সময়ই দেখা যায় প্রবাসী বাঙালিরা সপ্তাহান্তে দুর্গাপুজোর আয়োজন করেন। সব সময় তিথি নক্ষত্র তো মানা যায় না, ভক্তিই তো আসল। তাই বেশিরভাগ সময় প্রবাসে এই সপ্তাহান্তে পুজোর সিদ্ধান্ত।

মেলবোর্নে প্রতি বছর দুর্গা পুজো হয়। এখানে যে সকল বাঙালি সম্প্রদায় থাকেন তাঁরাই আয়োজন করেন পুজোর। ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেদার খাওয়া দাওয়া চলে। সকলের সঙ্গে রিইউনিয়নের মাধ্যম হয়ে থাকে শারদীয়ার আরাধনা।  মেলবোর্নের বিভিন্ন স্থানে বেশ কিছু সংস্থা দুর্গাপুজোর আয়োজন করে। যেমন  বেঙ্গলি সোসাইটি অফ মেলবোর্ন। প্রবাসী বাঙালিদের একটি সংস্থা এটি। এখানে সারা বছর ধরে তৈরি হয় দুর্গাপুজোর ফান্ড। তারপর সাড়ম্বরে হয় পুজো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া রয়েছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ভিক্টোরিয়া। এটিও মেলবোর্ন প্রবাসী বাঙালিদের সংস্থা। এরা দুর্গাপুজো তো বটেই, পাশাপাশি অন্যান্য বাঙালি উৎসবেরও আয়োজন করে। বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ। তাই উৎসবেরও অভাব নেই। যে সব শিশুরা মালবোর্নেই জন্মিয়েছে তারা যেন নিজেদের শিকড় ভুলে না যায়, সেই জন্যই এত আয়োজন। বিদেশে থাকলে আপন সংস্কৃতিকে না চিনলে তো আর চলে না।  মেলবোর্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশনও কমিউনিটি গ্রুপ যারা দুর্গাপুজোর আয়োজন করে। বঙ্গসাথী- দ্য বেঙ্গলী কালচারাল অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা আবার ওয়েস্ট মেলবোর্ন দুর্গোৎসবের আয়োজন করে। এর আবার বৈশিষ্ট্য ভিন্ন। বঙ্গসাথী- দ্য বেঙ্গলী কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিমা বৃহত্তম দুর্গা প্রতিমার হিসেবে পরিচিত। সব মিলিয়ে মেলবোর্ন এখন মেতে উঠেছে দুর্গা পুজোর আনন্দে।

Published by:

Share Link:

More Releted News:

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ