রাজ্যজুড়ে উৎসবের মেজাজ, ষষ্ঠীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পূণ্যার্থীদের ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় এখন জনজোয়ার। সোমবারের বৃষ্টির পর পুজোয় কি হবে তা নিয়ে চিন্তায় পড়েছিল আম জনতা। কিছুটা স্বস্তি ফিরলেও ফের চতুর্থীর রাতের বৃষ্টিতে মাথায় হাত পরেছিল সকলের। সেই সব কাটিয়ে পঞ্চমীর রাত থেকে বেড়েছে ভিড়।  ষষ্ঠীর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। শুধু  কলকাতা নয় জেলাজুড়ে  ভিড় চোখে পরার মত।

শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এক ছবি। মুদিয়ালি ক্লাব, একডালিয়া, হিন্দুস্তানপার্ক, রাজডাঙা উদয়ন সংঘ থেকে শুরু করে উত্তরের টালা বারোয়ারি, টালাপার্ক, বাগবাজার, হাতিবাগান সহ সব পুজো মণ্ডপে ভিড় জমেছে। সব প্যান্ডেলগুলি বেশ নজরকাড়া থিমে গড়ে উঠেছে। কোথাও প্যান্ডেল নজর কাড়া তো আবার কোথাও প্রতিমা। চলেছে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। বিশেষ করে ভিড় জমেছে টালা প্রত্যয়ে কারণ তাদে পুজো এবারে পা দিয়েছে ১০০ বছরে।  সকলের সঙ্গে পাল্লা দিচ্ছে তেঘরিয়ার অর্জুনপুরের মণ্ডপ ও প্যান্ডেল। দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ, চেতলা অগ্রণী

এখন মহালয়ার পর থেকে মানুষ ঠাকুর দেখতে বের হলেও ষষ্ঠীর সকাল থেকে শহরজুড়ে মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে, কারণ এই দিন দেবীর বোধন ও মুখাবরণ উন্মোচন হয়। ষষ্ঠীর দিনেই দুর্গাপূজার মূল উৎসবের সূচনা  হয়। ষষ্ঠী তিথিতেই দেবী দুর্গার বোধন বা প্রাণ প্রতিষ্ঠা হয় এবং দেবীর মুখের আবরণ উন্মোচন করা হয়। এই দিন থেকেই মূল উৎসব শুরু হয় এবং মানুষ এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে ভিড় জমাতে শুরু করে। শুধু কলকাতা নয় জেলা জুড়েও তৈরি হয়েছে নানা নজরকাড়া থিমের পুজো দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া