এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের দর্শকদের ‘দেশদ্রোহী’ আখ্যা উদ্ধবের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ বয়কটের ডাক আগেই দিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উদ্ধব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। বুধবার (১ অক্টোবর) সুর আরও চড়িয়ে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচের দর্শকদের ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দিয়েছেন। বালাসাহেব ঠাকরের পুত্রের ওই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

এদিন মহারাষ্ট্রের সাম্প্রতিক বন্যা নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেন উদ্ধব। রাজ্যের মহায়ুতি সরকারকে বিঁধে বলেন, ‘ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হাজার-হাজার কৃষক। সাধারণ মানুষ। আমি হাতজোর করে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম দুর্গত মানুষদের নিয়ে যেন কোনও রাজনীতি না হয়। দুর্গতদের সাহায্যের পরিবর্তে নিজেদের ইমেজ তৈরি ও বিপণনে ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। ফলে দুর্গতরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গিয়েছেন। বেশ কয়েকটি চিনি মিলের মালিক নিজেদের দেনার হাত থেকে বাঁচাতে কোটি-কোটি টাকার বিমা করিয়েছেন। তাদের বাঁচাতে যদি বিজেপি সরকার এতটা উদ্যোগী হতে পারে, তাহলে সাদারণ কৃষকরা কি অপরাধ করলেন?’

এর পরেই এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে সুর চড়ান উদ্ধব। তিনি বলেন ‘আমি ক্রিকেট দেখতে ভীষণ পছন্দ করি, কিন্তু এবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের কোনও ম্যাচই দেখিনি। একজন দেশভক্ত হিসাবেই ভারত-পাকিস্তান ম্যাচ না দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। যারা টিভিতে ও মাঠে গিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন তাঁরা দেশদ্রোহী। দেশপ্রেম শুধু খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের স্বার্থে যে কোনও ঘটনায় সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব পালনও দেশভক্তির প্রমাণ।’

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ