কোভিডের কারণে ৩ হাজারেই সীমাবদ্ধ তৃণমূলের প্রতিনিধি

সাংগঠনিক নির্বাচনের দিন যে সব প্রতিনিধিরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন তাঁদের সকলকে কোভিডবিধি মেনে চলতে হবে। সেই বিধি যাতে কোনও ভাবেই লঙ্ঘিত না হয়, সে জন্যে পার্থ চট্টোপাধ্যায় দলের অভ্যন্তরে নির্দিষ্ট নির্দেশিকাও জারি করতে পারেন। মঙ্গলবারের মধ্যেই সম্পূর্ণ তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ২ ফেব্রুয়ারি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। সেখানে প্রায় ১২ হাজার মানুষ বসার মতো ব্যবস্থা থাকলেও কোভিডের কারণে সেই সংখ্যা কম রাখছে তৃণমূল। ইতিমধ্যেই দলের অন্দরে কার্যত জোর কদমে চলছে প্রতিনিধিদের তালিকা তৈরির কাজ। আর সেখানেই ভালরকম ঝাড়াইবাছাই চলছে। সূত্রে খবর, যেহেতু কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে এই সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হচ্ছে তাই কোভিড বিধি মেনে চলার শর্তেই প্রতিনিধি সংখ্যা কম রাখা হচ্ছে। চেষ্টা হচ্ছে এই সংখ্যাকে ৩ হাজারের মধ্যে বেঁধে রাখতে।

জানা গিয়েছে, দলের সাংগঠনিক নির্বাচনের দিন যে সব প্রতিনিধিরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন তাঁদের সকলকে কোভিডবিধি মেনে চলতে হবে। সেই বিধি যাতে কোনও ভাবেই লঙ্ঘিত না হয়, সে জন্যে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার হিসেবে পার্থ চট্টোপাধ্যায় দলের অভ্যন্তরে নির্দিষ্ট নির্দেশিকাও জারি করতে পারেন। মঙ্গলবারের মধ্যেই সম্পূর্ণ তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। সেই তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই কোন কোন বিধি মেনে তাঁদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হতে হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘নেতাজি ইন্ডোরে মোট যত আসন, তার অর্ধেকেরও অনেক কম প্রতিনিধি থাকবেন। কোভিডের কারণে প্রতিনিধির সংখ্যা সীমিত রাখা হচ্ছে। সাংগঠনিক নির্বাচন চলাকালীনও কোভিড-বিধি কঠোর ভাবে মেনে চলা হবে সবাইকে। রাজ্য সরকার সভা-সমিতির ক্ষেত্রে যে গাইডলাইন তৈরি করেছে, সেখানে প্রেক্ষাগৃহের অর্ধেক আসন খালি রাখারই নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় নেতাজি ইন্ডোরের চার ভাগের এক ভাগ আসনে প্রতিনিধিরা থাকবেন।’

এই সাংগঠনিক নির্বাচনে যাঁরা প্রতিনিধি হতে চলেছেন, তাঁদের সকাল ১১টার মধ্যে ইন্ডোরে পৌঁছে যেতে বলা হয়েছে দলের তরফে। দলের কার্যনির্বাহী সমিতির সদস্য, রাজ্য কমিটির সদস্য, সব সাংসদ-বিধায়ক, সাংগঠনিক জেলার সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব এই সাংগঠনিক নির্বাচনে প্রতিনিধি হতে চলেছেন। এ ছাড়া জেলা পরিষদ এবং পুরসভার জনপ্রতিনিধিদের একাংশও প্রতিনিধি হবেন। ২০১৭ সালে, প্রতিনিধির সংখ্যা অনেক বেশি ছিল। গত সাংগঠনিক নির্বাচনে যাঁরা প্রতিনিধি ছিলেন, তাঁদের একাংশ এ বার প্রতিনিধিও না থাকতে পারেন। তবে বিধানসভা নির্বাচনের আগে যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফের তৃণমূলে ফিরেছেন, তাঁরা প্রতিনিধি হবেন কি না, তা স্পষ্ট নয়।

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা