Loading live market data...
Loading active stocks...
Connecting...

মায়ের কৃপায় বেঁচেছিল মৃত ছেলে, তারাপীঠে লক্ষ্মীরূপে পূজিত মা, ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্লা চতুর্দশী উপলক্ষে তারাপীঠে বিশেষভাবে পূজিত হন মা তারা। এখানে মহালক্ষী রূপে পুজো করা হয় তাঁকে। এই দিনই বিশেষভাবে তারাপীঠে মাকে পুজো দেওয়া হয়। সেই উপলক্ষে সোমবার সকাল থেকে তারাপীঠে ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রতিবছর মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে ভক্তদের ভিড় হয় তারাপীঠে। এবারও তার অন্যথা হয়নি। কথিত আছে, আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে দেবীর শিলা মূর্তি প্রথম মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। এই শিলা মুর্তি প্রতিষ্ঠা করেছিলেন জয় দত্ত সওদাগর। সেই কারণেই এই দিনটিকে মা তারার আবির্ভাব তিথি হিসেবেই মেনে নেওয়া হয়।

পুরাণে বলা হয়, জয় দত্ত নামে এক সওদাগর দ্বারকা নদীর উপর দিয়ে নৌকায় চড়ে যাওয়ার সময় তিনি তারাপীঠে নোঙর করেছিলেন। সেখানে সাপের কামড়ে তাঁর ছেলের মৃত্যু হয়। সওদাগরের ভৃত্য রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পাশের একটি পুকুরে ধুতে যায়। পুকুরের জলের সংস্পর্শে আসতেই কাটা শোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। ভৃত্যরা এই অলৌকিক ঘটনাটি বণিককে জানালে, তিনি সর্পদংশনে তাঁর মৃত পুত্রকে সেই পুকুরের জলে স্নান করাতে শুরু করেন। তখন মৃত পুত্র জয় তারা, জয় তারা উচ্চারণ করে। তখনই ওই সওদাগরের মনে হয় পুকুরে কোন ঐশ্বরিক শক্তি আছে ৷ বর্তমানের সেই পুকুরটি জীবিত কুণ্ড নামে পরিচিত। সেই রাতেই সওদাগরকে স্বপ্ন দেন মা তারা। সেটা ছিল শুক্লা চতুর্দশী। তারপর থেকেই তারাপীঠে মায়ের পুজো শুরু করেছিলেন জয় দত্ত।

এই দিন ভোর তিনটে নাগাদ ঘুম ভাঙিয়ে মূল গর্ভ গৃহ থেকে দেবীকে বের করে এনে স্নান পর্ব সেরে রাজরাজেশ্বরীর সাজে সাজিয়ে তোলা হয়। তারপরেই শুরু হয় ধূপ ধুনো ঘন্টাধোনি ফুল ফল দিয়ে বিশেষ মঙ্গল আরতি ও পুজো। এদিন দেবীকে গর্ভগৃহ থেকে বের করে এনে বিরাম মঞ্চে পশ্চিমমুখী করে বসানো হয়। এই বিশেষভাবে বসানোর একটি কারণ রয়েছে। বলা হয় ঐদিকে রয়েছেন মায়ের বোন মৌলাক্ষী মা। এই দিনই মা তারার সঙ্গে তার বোনের দেখা সাক্ষাৎ হয় বলে বিশ্বাস করেন স্থানীয়রা।

এদিন সকালে বিশেষভাবে আমাকে স্নান করিয়ে মঙ্গল আরতি এবং ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় সারাদিনের জন্য। এদিন রাজ বেশে লক্ষ্মী রূপে মাকে পূজো করা হয়। সন্ধ্যায় সন্ধ্যারতির পর মা তারাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই দিন দেবী সারা দিনে অন্য ভোগ করেন না। ফল মিষ্টি ও শীতল ভোগ দিয়ে তাকে আরাধনা করা হয়। সেই কারণেই সেবায়তরাও উপবাসে থাকেন। সন্ধ্যায় ভোগ নিবেদনের পরে উপবাস ভঙ্গ করেন তারা।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার