শিয়ালের ডাক শুনে কুলিক নদীর জল তুলে মায়ের পুজো করেন বামাক্ষ্যাপার বংশধর

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : উমা বিদায়ের পরে আসছেন শ্যামা। আর কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। সেই উপলক্ষ্যে প্রস্তুত রাজ্যের সমস্ত মন্দির। রীতি নিয়ম মেনে পালন হবে পুজো। শেয়ালের ডাক শুনে শুরু হয় মায়ের বোধন। রায়গঞ্জের বন্দর আদি করুণাময়ী কালীবাড়ির পুজোতে জড়িয়ে রয়েছে সাধক বামাক্ষ্যামার বংশধর। শেয়ালের ডাক শোনার পরে কুলিক নদীর থেকে জল তুলে পুজো শুরু হয়। বন্দর আদি করুণাময়ী কালীবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামাক্ষ্যাপার বংশধর। তাঁরা মন্দিরের পুজোর ব্যবস্থা করে থাকেন। দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে ভক্তদের ভিড় উপচে পড়ে। শুধু রাজ্যের মানুষই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থএকে বহু ভক্তরা আসেন মায়ের দর্শন পেতে। অসম, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ আসেন রায়গঞ্জের এই মন্দিরে।

কথিত আছে, প্রায় ৫০ বছর আগে কুলিক নদীর ধারে শুরু হয়েছিল সাধনা। পাঞ্জাব থেকে এক সাধু এসে বটতলায় সাধনা শুরু করেছিলেন। সেখানেই সিদ্ধিলাভ করেন তিনি। সিদ্ধিলাভের পরে পঞ্চমুন্ডির আসনে কালী সাধনা শুরু করেন তিনি। এরপরে দিনাজপুরের রাজা স্বপ্নে মায়ের আদেশ পান। সেই আদেশ মেনে প্রতিষ্ঠা হওয়া পঞ্চমুন্ডি আসন ঘিরে কালী মন্দির তৈরি করেছিলেন তিনি। জানা যায়, এই কালীমন্দিরে মূর্তি স্থাপন করা হয় ১২১৬ বঙ্গাব্দে। ওই বছর জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথিতে তারাপীঠের মহাসাধক বামাক্ষ্যাপার বংশধর জানকিনাথ চট্টোপাধ্যায় কষ্টিপাথরের কালী মূর্তি নিয়ে এসে এই পঞ্চমুন্ডির আসনে প্রতিষ্ঠা করেন। বারানসী থেকে নিয়ে এসেছিলেন সেই কষ্টিপাথরের মূর্তি। তারপর ২১৬ বছর পর ওই কালীমন্দির হয়ে ওঠে তন্ত্রসাধনার পীঠস্থান। সেখানে শুরু হয় তন্ত্রসাধানা। মুখে মুখে সর্বত্র ছড়িয়ে পড়ে মায়ের মাহাত্ম্য। মায়ের নূপুরের আওয়াজও নাকি শুনতে পাওয়া যায়।

আগের নিয়ম মনেই আজও পুজে হয় মায়ের। শেয়ালের ডাক শোনার পরেই কুলিক নদীর ঘাট থেকে জল তোলা হয়। সেই জল নিয়ে এসে পুজো শুরু করেন মন্দিরের সেবায়তরা। বছরের ৪টি বড় তিথিতে এখানে বড় করে পুজো হয়। সাধক বামাক্ষ্যাপার বংশধর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে তাঁর আত্মীয় রাজকুমার চট্টোপাধ্যায় বীরভূম থেকে এসে পুজো করেন। ভক্তদের দান থেকেই এই পুজো হয়। কোনওরকম আলাদা করে চাঁদা তোলা হয় না মায়ের জন্য।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর