Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বহরমপুরে বিভীষিকা! জন্মদিনের পার্টিতে আচমকাই গুলিবিদ্ধ ১, গ্রেফতার ১৪

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই আনন্দের উৎসবই মুহূর্তে বদলে গেল বিষাদে। জন্মদিনের অনুষ্ঠানেই চলল গুলি। তারজেরে গুলিবিদ্ধ হয়েছেন ১জন। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ১৪ জন। প্রথমে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে আরও ১১ জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, গত বুধবার বহরমপুর থানার ফাঁসিতলা এলাকার একটি গুদামে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ২-৩০ জন হাজির ছিলেন। অনুষ্ঠান চলছিল নিজের তালে। আচমকাই সেখানে শুরু হয় বচসা। সেই সময় আচমকাই গুলি চলে বলে অভিযোগ। সেই সময় পার্টিতে হাজির থাকা সৌরভ রায় নামে একজনের পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শু হয় তাঁরা। এই ঘটনার পরে  একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। সেখানে গিয়েই প্রথমে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ আধিকারিকরা। ৩জনকে বহরমপুর সিজিএম আদালতে পাঠানো হলে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে তাদের। এই ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সকলেই লালবাগের আমানিগঞ্জ এলাকার বাসিন্দা। এই ধৃত ১১ জনকে কোর্টে পাঠায় পুলিশ। তাদেরকেও নিজেদের হেফাজতে নিতে চাইছে তদন্তকারী অফিসাররা।

জন্মদিনের পার্টিতে কীভাবে বন্দুক নিয়ে ঢুকেছিল, কেন বচসা শুরু হয়েছিল, কে বা কারা গুলি চালিয়েছিল সবটাই জানার চেষ্টা চলছে। জন্মদিনের পার্টি কার ছিল, কে বা কারা এই পার্টির আয়োজন করেছিল, সবটা নিয়েই তদন্ত শুরু হয়েছে।

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনে ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল