ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়ল জার্মানি, এক ধাপ এগোল আর্জেন্টিনাও

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফার সর্বশেষ ক্রম তালিকায় উন্নতি ঘটেছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার। এক ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে। জার্মানিও দুই ধাপ এগিয়ে ফের প্রথম দশে ঢুকে পড়েছে। তবে দুঃসময় চলছে ব্রাজিলের। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বশেষ তালিকায় আরও এক ধাপ পিছিয়ে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার তরফে যে ক্রমতালিকা প্রকাশ হয়েছে তাতে বিশ্ব ফুটবলের শক্তিধর দেশ স্পেন ১৮৮০.৭৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। গত সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্স ১৮৭০.৯২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছিল। এবার কিলিয়ান এমবাপেদের সরিয়ে দ্বিতীয়স্থান দখল করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের পয়েন্ট ১৮৭২.৪৩। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে যাওয়া ফ্রান্সের পয়েন্ট ১৮৬২.৭১। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেইনদের পয়েন্ট ১৮২৪.৩০। পঞ্চম স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। পর্তুগিজদের পয়েন্ট ১৭৭৯.৫৫। ব্রাজিলকে হটিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। সদ্যই জাপানের কাছে প্রথমবারের মতো হেরে যাওয়া পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এক ধাপ পিছিয়ে সাতে নেমে গিয়েছে। অষ্টম স্থানে বেলজিয়াম। আগের তালিকায় দশম স্থানে থাকা ইতালি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে। বিশ্ব ফুটবলের আর এক শক্তিধর দেশ জার্মানি তিন ধাপ পিছিয়ে দ্বাদশ স্থানে নেমে গিয়েছিল। ফের প্রথম দশে জায়গা করে নিতে পেরেছে।

ফিফার সর্বশেষ ক্রমতালিকায় সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আফ্রিকার দেশ নাইজারের। নয় ধাপ এগিয়ে ১০৮ নম্বরে উঠে এসেছে। গত সেপ্টেম্বরে প্রকাশিত তালিকার নিরিখে এবার আট ধাপ পিছিয়েছে গ্রিস।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের