ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভ ঘিরে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে ‘নো কিংস’ সমাবেশে অংশ নিয়েছে। নিউইয়র্ক সিটিতে শুরু হয়েছে ট্রাম্পবিরোধী এই বিক্ষোভ। এই প্রথম আমেরিকায় কোনও বিক্ষোভে এত মানুষের সমাগম হয়েছে বলে জানা গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে মানুষ সরব হয়েছেন।

ট্রাম্পের স্বৈরাচারী প্রবণতা এবং গণতন্ত্রবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভের জন্য ওয়াশিংটন এবং অন্যান্য শহরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। মার্কিন রিপাবলিকান দল এই বিক্ষোভগুলিকে ‘আমেরিকা ঘৃণা’ সমাবেশ বলে উল্লেখ করেছে। জুন মাসে প্রথম ‘নো কিংস’ বিক্ষোভ হয়েছিল। এবার ট্রাম্প প্রশাসনের কিছু বিতর্কিত পদক্ষেপের পরে বর্তমান সমাবেশে জনসমাগম আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই। মার্কিন রাষ্ট্রপতির রাজনৈতিক প্রতিপক্ষদের উপর অপরাধমূলক নির্যাতন, অভিবাসন নীতি এবং একাধিক মার্কিন শহরে ফেডারেল সেনা মোতায়েনের বিরুদ্ধে সাধারণ মানুষ আওয়াজ তুলছেন। সংবাদ মাধ্যমসূত্রে জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ–সমাবেশ হয়।

আয়োজকেরা জানাচ্ছেন, তাঁরা মনে করছেন  গোটা দেশে ২ হাজার ৬০০–এর বেশি জায়গায় এই বিক্ষোভ হয়েছে। ওয়াশিংটনে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে মিছিল করে। সমাবেশে কার্নিভালের মতো পরিবেশ  সৃষ্টি হয় বলেই জানা গিয়েছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, মার্কিন পতাকা এবং বেলুন হাতে বিক্ষোভ দেখান। ওয়াশিংটন ছাড়াও, নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো এবং আটলান্টায় ‘নো কিংস’ সমাবেশে বিপুল সংখ্যক জনতা উপস্থিত হয়েছিল। বিক্ষোভকারীদের একজন বলেছেন যে তারা “গণতন্ত্র এবং যা সঠিক তার জন্য  লড়াই করতে” সমর্থন জানাতে চান। তিনি আরও বলেন যে এই সমাবেশ “ক্ষমতার অপব্যবহারের” বিরুদ্ধে। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সেই ভাবে মুখ না খুললেও, বিক্ষোভ শুরু হওয়ার পর তিনি পরিকল্পিত সমাবেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলেন, “তারা আমাকে রাজা হিসেবে উল্লেখ করছে – আমি রাজা নই।” 

স্ত্রী হারা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, স্বান্তনা দিলেন মমতা

দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

ঘাটালে বন্যাত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল, হাড়ি, কড়া সহ বহু জিনিসপত্র মিলল তৃণমূল নেতার গুদামে

‘নিজেকে খুব মিস করছি’, সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন রিয়া চক্রবর্তী, উদ্বিগ্ন ভক্তরা

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের