Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভাইফোঁটায় বাড়ির সব কাজ সামলে সাজবেন কখন? রইল মাত্র দশ মিনিটে মেকআপের টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটা মানেই বাড়িতে উৎসব। সকাল বেলা উঠে থেকেই থাকবে কাজের মেলা। কোন দিকটা আগে সাম্লাবেন তা ভেবেই হিমশিম হতে হয়। বাড়িতে ভাইয়ের জন্য রান্না। থালা সাজানো থেকে ঘর গোছানো। কমতি নেই কাজের। ভাইফোঁটার দিন কি পরবেন তা আগে থেকেই বাছা রয়েছে। কিন্তু কাজ শেষে হালকা মেকআপ কখন করবেন সেই সময়ই বের করতে উঠতে পারবেন না ভাবছেন। মিনিট দশেক সময়ের মধ্যেই নিখুঁত মেকআপ সেরে নিতে পারবেন। চটজলদি মেকআপ করবেন কীভাবে রইল সেই টিপস।

১. প্রথমেই ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। এরপর টোনার ব্যবহারের পর লাগান হালকা ময়েশ্চেরাইজ়ার বা সিরাম। এরপর অবশ্যই ব্যবহার করুন এসপিএফযুক্ত সানস্ক্রিন।

২. মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্য সামান্য প্রাইমার ব্যবহার করুন। যদি মুখে বা চোখের নীচে দাগ থাকে তাহলে দাগ যে জায়গায় রয়েছে সেখানে হালকা কনসিলার দিয়ে ঢেকে দিন। এরপর একেবারে সামান্য পরিমাণে ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে দিন। তারপর হালকা ফেসপাউডার দিয়ে পাফ করে নিন।

৩. প্রথমে আইব্রো পেন্সিল দিয়ে দুটি ভ্রু এঁকে নিন। চোখে মোটা করে পড়ুন কাজল। যদি চান তাহলে সুন্দর করে আইলাইনার পরতে পারেন। তবে ছিমছাম লুক রাখতে উইং করবেন না।

৪. চোখের পাতার উপরে হালকা রঙের আইশ্যাডো লাগান।

৫. যদি চোখ বড় দেখাতে চান তাহলে ব্যবহার করুন মাস্কারা এবং চোখের পাতা কার্ল করে নিন। নীচের পাতায় ন্যুড শেডের আইলাইনার ব্যবহার করতে পারেন।

৬. লিপ লাইনার দিয়ে আগে ভালো করে এঁকে নিন ঠোঁট। মুখকে উজ্জ্বল দেখাতে ব্যবহার করুন গাঢ় শেডের লিপস্টিক। ইচ্ছা অনুযায়ী নিউড সেডও ব্যবহার করতে পারেন।

৭. কপালে পড়ুন ছোট্ট একটা লাল বা কালো টিপ

৭. পোশাকের সঙ্গে মিলিয়ে পড়ুন কানের দুল, গলায় হার ও হাতে চুরি বা ব্রেসলেট।

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে