চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্যারোলে ছাড়া পেয়ে ফেরার হয়েও গ্রেফতার, জেলে উদ্ধার ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জেলের মধ্যে যাবজ্জীবন সাদা প্রাপ্ত আসামের অস্বাভাবিক মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলির একটি জেলে। মৃতের নাম মানিক লাল (৪৫)। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, প্রতিবেশীকে খুনের অভিযোগে জেলে গিয়েছিলেন মানিকলাল। ২০ দিনের প্যারোলে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু ছাড়া পাওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন। নির্দিষ্ট দিনে জেলে ফিরে আসেননি ওই আসামী। অবশেষে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। তারপর থেকে হুগলির জেলেই বন্দী ছিলেন মানিকলাল। অবশেষে সেই জেলের ভেতরেই গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন কারারক্ষীরা। হুগলির চন্ডীতলার কাপাসারিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা এই মানিকলাল। ২০১৬ সালে প্রতিবেশী শেখ কবিরকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। ২০১৯ সালে শ্রীরামপুর আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। ৫ বছর সাজা কাটার পর গত বছর জুন মাসে ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। কিন্তু জেলে ফিরে না আসায় হুগলি জেল সুপারের কাছ থেকে ইমেইলের মাধ্যমে অভিযোগ পায় চন্ডীতলা থানা। এরপরেই মানিকলালের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের হয়।

২০২৫ সালে কলকাতা হাই কোর্ট সিআইডিকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে নিখুঁত মানিকলালের বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি। অবশেষে সিআইডির হাতেই ধরা পড়ে মানিকলাল। হুগলির জেলের মধ্যেই এবার তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কেন তিনি আত্মহত্যা করেছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। খবর দেওয়া হয়েছে পরিবারের কাছে। খবর পেয়ে হাজির হয়েছেন পরিবারের সদস্যরা। কিভাবে মৃত্যু হয়েছে তা জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্ট আশা পর্যন্ত।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ