বেপরোয়া ড্রাইভিং রুখতে ট্র্যাফিক ফাইন বাড়াল রাজ্য সরকার

হেলমেট না পরলে ১০০০ টাকা। আর সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জরিমানার অঙ্ক কম থাকায় রাজ্যে ট্র্যাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়া ড্রাইভিংয়ের ঘটনা বেড়েই চলেছে। যার ফলে বাড়ছে দুর্ঘটনা। বারবার অনুরোধ জানিয়েও খুব একটা লাভ হয়নি। তাই এবার ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের কড়া শাস্তি দেওয়ার পথে হাঁটল রাজ্য সরকার। এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হলো জরিমানার অঙ্ক। আর জরিমানার অঙ্ক বাড়ার ফলে বেপরোয়া ড্রাইভিং ও ট্র্যাফিক আইন ভাঙার প্রবণতা রুখে দেওয়া যাবে বলে মনে করছেন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা।

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হামেশাই ট্র্যাফিক আইন লঙ্ঘন করতে দেখা যায়। অনেকের কাছেই ড্রাইভিং লাইসেন্স থাকে না। শুধু তাই নয় হেলমেট না পড়ে মোটরবাইক আরোহীদের দাপাদাপিও লক্ষ্য করা যায়। পুলিশ আধিকারিকদের মতে, জরিমানার অঙ্ক কম হওয়ায় অনেকেই আইনের তোয়াক্কা না করে বেরিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। ট্র্যাফিক আইন লঙ্ঘন রুখতে জরিমানার অঙ্ক বাড়ানোর জন্য রাজ্য সরকারের শীর্ষ মহলে তদ্বিরও করেছিলেন তাঁরা। সেই তদ্বির মেনে নেওয়া হয়েছে।

একবার দেখে নেওয়া যাক কোন ট্র্যাফিক আইন ভাঙার জন্য এখন থেকে কত জরিমানা গুনতে হবে-

হেলমেট না পরলে ১০০০ টাকা।

ড্রাইভিং লাইসেন্স না থাকলে প্রথম বার ৫০০ টাকা ও  দ্বিতীয়বার ১৫০০ টাকা। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।

নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে হালকা গাড়ির নিরিখে ১০০০ টাকা থেকে ৪০০০ টাকা।

বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ৫০০০ টাকা। তিন বছরের মধ্যে একই অপরাধ করলে ১০,০০০ টাকা।

মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালালে ১০০০ টাকা।

রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫,০০০ টাকা।

ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।

প্রয়োজনীয় পারমিট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।

সেফটি বেল্ট না বাঁধলে ১০০০ টাকা।

সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক