ভারতে প্রত্যর্পণকে চ্যালেঞ্জ জানিয়ে বেলিজিয়াম সুপ্রিম কোর্টের দ্বারস্থ মেহুল চোকসি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে প্রত্যর্পণ আটকাতে বেলিজিয়ামের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলার মূল অভিযুক্ত, ‘পলাতক’ মেহুল চোকসি। গত ৩০ অক্টোবর ‘পলাতক’ গুজরাতি ব্যবসায়ীর আইনজীবীরা বেলজিয়ামের শীর্ষ আদালতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছেন। এর ফলে আপাতত গুজরাতের ওই হিরে ব্যবসায়ীকে ভারতে ফেরানো  সম্ভব হচ্ছে না।

ব্যবসার নামে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণার করে ২০১৮-য় সস্ত্রীক দেশ ছেড়ে পালিয়েছিলেন গুজরাতের হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। তার বিরুদ্ধে মুম্বইয়ের আদালতের দু’টি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত সাত বছর ধরে পলাতক হিরে ব্যবসায়ীর মুম্বইয়ের একটি আবাসনের ফ্ল্যাটের দেখভালের প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ বাকি পড়ে রয়েছে। মুম্বইয়ের মালাবার হিল এলাকায় ওই আবাসনে নবম, দশম এবং একাদশ তল মিলিয়ে তিনটি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে। সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল বেলজিয়ামে ঘাঁটি গেড়েছেন পলাতক হিরে ব্যবসায়ী। এর পরেই চোকসিকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের তরফে বেলজিয়ামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ১২ এপ্রিল বেলজিয়ামের পুলিশ একটি হাসপাতাল থেকে ৬৫ বছরের চোকসিকে গ্রেফতার করে। আদালতে পেশ করে শুরু করে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া।

গত ১৭ অক্টোবর বেলজিয়ামের অ্যান্টওয়ার্প আদালত চোকসিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় চার বিচারকের বেঞ্চ। যদিও ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন পলাতক ব্যবসায়ীর আইনজীবীরা। এর আগে ডমিনিকান রিপাবলিকে ধরা পড়ার পরে ভারতীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মেহুলকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। পাশাপাশি, গুজরাতি ব্যবসায়ী এখনও অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে রেখেছেন। উচ্চ আদালতে এই দুই যুক্তিতে চোকসির  আইনজীবীরা প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।

 

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

রবিবার ছুটির দিনে বানিয়ে নিন চিরন্তন ‘দই বেগুন’, রইল রেসিপি

নিরাপত্তায় কাটছাঁট, এবার শোভনদেব–রাজীবের হাউস গার্ড সরাল লালবাজার

‘আমি এত সস্তা নই’, মুখ্যমন্ত্রী বিজয়কে ‘হিংসে’র জল্পনা নিয়ে মুখ খুললেন রজনীকান্ত

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ফিশ টিক্কা, কিন্তু কিভাবে করবেন জেনে নিন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরবারে আমজনতা! সকাল থেকেই জনস্রোত শান্তিকুঞ্জে

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

ভোজশালায় মহা আরতির প্রস্তুতি, গোমূত্র দিয়ে নিজেদের শুদ্ধ করে পুজো শুরু করলেন ভক্তরা

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?