ফলপ্রকাশ হলেও দেখা যাচ্ছে না, জট কাটাতে নতুন ওয়েবসাইট খুলল SSC

Share:

নিজস্ব প্রতিনিধি : SSC-র একাদশ-দ্বাদশের নিয়োগের ফলপ্রকাশ হয়েছে শুক্রবার। কিন্তু সেই ফল দেখতে পারছেন না পরীক্ষার্থীরা। শুক্রবার রাতে ফলাফল না দেখতে পেয়ে অনেকেই শনিবার সকালে ওয়েবসাইটে সেটি দেখতে যান। কিন্তু শনিবার সকালেও বহু পরীক্ষার্থী ফল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ। ফলপ্রকাশ হলেও কেন তা দেখা যাচ্ছেনা প্রসঙ্গে কমিশন জানাচ্ছে অতিরিক্ত চাপের কারণেই সমস্য়া হচ্ছে। সমস্যা সমাধান করতে নতুন ওয়েবসাইট খুলল কমিশন।

জানা গিয়েছে, ওয়েব সাইটে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখচে পাচ্ছেন না। ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এই প্রসঙ্গে কমিশন জানিয়েছে, ফলপ্রকাশ হওয়ার পর থেকেই ওয়েবসাইটে সকলে ঢুকতে চায়। একসঙ্গে অনেকেই নিজের ফল দেখতে চাওয়ায় ওয়েবসাইটের ওপরে চাপ পড়ে। এরফলে পরিষেবা মেলেনি। শনিবার সকালেও সেই সমস্যা হয়। সমস্যার সমাধান করতে নতুন ওয়েবসাইট করার কথা বলেছে কমিশন।  নতুন সাইটটি হল wbsschelp wbsschelpdesk.com।

পরীক্ষার ৫৪ দিনের মাথায় প্রকাশিত হয়েছে SSC-র একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলাফল। কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তা ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপরে হবে ইন্টারভিউ। ৩৪ বিষয়ের উত্তরপত্র আপলোড করেছে SSC।জানা গিয়েছে, একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনে পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০জন। শুক্রবার এই ১২,৫১৪ জনের শুন্যপদের ফলপ্রকাশ হয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই ফল প্রকাশের পর অঞ্চল অনুসারে ইন্টারভিউ নেওয়ার কাজ চলবে। ইন্টারভিউর আগে সকল নথি পরীক্ষা করে দেখা হবে। SSC-র কেন্দ্রীয় কার্যালয়ে সেই সকল পরীক্ষা নিরিক্ষা করে দেখা হবে। আগের বারের পরিস্থিতির মতো এবার যাতে না হয়, সেই জন্য সতর্ক রয়েছে কমিশন। প্রতি ১০০ শূন্য়পদের জন্য ১৬০ জনকে ডাকা হবে। জানা গিয়েছে, পরীক্ষার্থীরা নিজেরা জানতে পারবেন, কত নম্বর পেয়েছেন। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই ৬০-এর মধ্যে কত পেয়েছেন তা বিস্তারিত জানা যাবে।  প্রত্যেক পরীক্ষার্থী এই বিষয়ে জানতে পারবেন।

শুক্রবার রাতে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। ওয়েবসাইটে আপলোড করা হয়েছে রেজাল্ট। কিন্তু প্রথমে কিছু রেজাল্ট দেখা গেলেও পরে শুরু হয় সমস্যা। সেই সমস্যা শনিবার সকাল পর্যন্ত ছিল। অবশেষে সমস্যার সমাধান হিসেবে নতুন ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুক্রবার রাতে হাতে গোনা কয়েকজন মাত্র ফলাফল দেখতে পেরেছেন। তারপরেই ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে বলে অভিযোগ। অবশেষে সেই সমস্যার সমাধান করা হয়েছে।

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮