সন্ধ্যার এই সময়ে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, খেয়াল রাখুন অবশ্যই

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর এক বিশেষ স্থান রয়েছে। তাঁকে ধন, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে যাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। কথিত আছে সারা দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে, যখন দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। তাই সেই সময় কিছু ভুল করা কখনওই উচিত নয়। এই ভুলচুক হোলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আর আপনার উপর বর্ষিত হবে না।

শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মীর গৃহ প্রবেশের সময় হল সন্ধ্যা। এই সময়কালকে গোধূলি বলা হয়। দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশের সময় হল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সন্ধ্যার সময়ে কী কী বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। তাই বলা হয় যে সন্ধ্যায় ঘরের প্রধান দরজা কিছুক্ষণ খোলা রাখা শুভ। এই একটি কাজ করলে দেবী লক্ষ্মী ঘরে আসেন, সঙ্গে  নিয়ে আসেন ইতিবাচক শক্তি। সংসারে শান্তি ও সমৃদ্ধি অবিরাম প্রবাহিত হতে থাকে।

পাশাপাশি, সন্ধ্যায় ঘর পরিষ্কার করার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। বিশ্বাস করা হয় যে, দেবী লক্ষ্মী কেবল পরিচ্ছন্ন ঘরেই বাস করেন। তাই চেষ্টা করুন যেন ঘরের কোনও কোণ অন্ধকারাচ্ছন্ন না থাকে। ময়লাও যেন পড়ে না থাকে।

বাড়ির প্রধান প্রবেশপথে দীপ জ্বালানো বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই বিষয়টি ইতিবাচক শক্তির প্রতীক। দীপ জ্বালানোর মাধ্যমে দেবী লক্ষ্মীকে স্বাগত জানানো হয়। তাই, সন্ধ্যায় প্রধান প্রবেশপথে এবং বাড়ির ঠাকুরঘরে সম্ভব হলে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এই কাজের ফলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য স্থায়ী হয়।

সন্ধ্যায় তুলসী গাছ স্পর্শ করা বা সরানো অশুভ বলে মনে করা হয়। এই সময় তুলসী দেবী বিশ্রাম নেন। একইভাবে, সন্ধ্যায় আর্থিক লেনদেন করা এড়িয়ে চলা উচিত। এই একটি কাজ দেবী লক্ষ্মীকে ঘর থেকে চলে যেতে বাধ্য করে। আর্থিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এর ফলে।

সন্ধ্যায় রাগ বা তর্ক এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে বাড়িতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখলে শুভ ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে, যে ব্যক্তি সন্ধ্যায় বাকসংযম ও আচরণ নিয়ন্ত্রণ করেন, দেবী লক্ষ্মী তার বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ৪৩০০ জন আহত

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা