জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামির সতর্কতা জারি, সরানো হচ্ছে উপকূলবাসীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। বিকাল ৫.১২ মিনিটে (বিকাল ১.৪২ মিনিটে ভারতীয় সময়) ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই ভূমিকম্প আঘাত হানার পরেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে ইয়াটে দ্বীপ-সহ বেশ কয়েকটি জায়গায়। আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

রবিবার জাপানের সময় বিকেল ৫টার দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ইওয়াতে প্রিফেকচারের উপকূলে ৬.৭ মাত্রার প্রাথমিক ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ওই এলাকার দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও কোনও অস্বাভাবিকতার কোনও খবর মেলেনি। জাপানের আবহাওয়া দপ্তর উত্তর উপকূলীয় অঞ্চলে ১ মিটার (৩ ফুট) পর্যন্ত সুনামির জন্য একটি সতর্কতা জারি করেছে। সতর্কতা জারির পরেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে। জানা গিয়েছে, ভূমিকম্পের পরই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে।

প্রাথমিক ভূমিকম্পের এক ঘন্টা পরেও এই সতর্কতা জারি ছিল। সুনামির ঝুঁকির কারণে জনসাধারণের জন্য উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার জন্য সরকারি ভাবে সম্প্রচার করা হয় এবং সতর্ক করে দেওয়া হয় যে, এলাকায় আরও ভূমিকম্প হতে পারে।   ইওয়াতে প্রিফেকচারের ওফুনাতো শহর, ওমিনাতো বন্দর, মিয়াকো এবং কামাইশিতে প্রায় ১০ সেমি (৪ ইঞ্চি) এবং পরবর্তীতে কুজির উপকূলীয় এলাকায় ২০ সেমি (৮ ইঞ্চি) পর্যন্ত উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়েছে।  ভূমিকম্পের পরে সুনামির ঢেউ কয়েক ঘন্টা ধরে চলতে পারে,  উপকূলে আঘাত করতে পারে এবং সময়ের সঙ্গে ঢেউ আরও বড় হতে পারে বলে জারি করা হয় সতর্কবার্তা।  ইওয়াতে প্রিফেকচারে ভূমিকম্প, যা আফটারশক হতে পারে বলেও জানানো হয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা