‘সন্ত্রাসের পাণ্ডারা ছাড় পাবে না’- নাম না করে পাকিস্তানকে নিশানা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার ভুটানের থিম্পু থেকে নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। জানালেন দিল্লির ঘটনার কড়া জবাব দেওয়া হবে। খোঁজা হবে ষড়যন্ত্রের শিকড়। দোষীরা কেউ ছাড়া পাবে না।

এদিন তিনি বলেন, “আজ আমি এখানে অত্যন্ত মন খারাপ নিয়ে এসেছি। দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকেই ব্যথিত করেছে। আমি পীড়িত পরিবারের দুঃখ বুঝতে পারছি। আজ পুরো দেশ ওদের সঙ্গে রয়েছে।  আমি কাল সারা রাত এই ঘটনার তদন্তে থাকা এজেন্সির সঙ্গে, ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি। যেটুকু জানা যাচ্ছে তার ভিত্তিতে চেষ্টা করা হয়েছে সংযোগ স্থাপনের। আমাদের এজেন্সি এই ঘটনার গভীরে যাবে। ষড়যন্ত্রকারীদের ছাড়া হবে না। সন্ত্রাসের পাণ্ডারা ছাড় পাবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের কাউকে ছাড়া হবে না।’

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাসভবনেই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে হাজির রয়েছেন দিল্লির পুলিশ কমিশনার, আইবি আধিকারিক, সহ উচ্চপদস্থ আধিকারিকরা।  সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। মঙ্গলবার ফের আরও একদফা বৈঠক করার ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল হতেই শাহের বাড়িতে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। সেখানেই রুদ্ধদ্বার উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফয় দফয়া বৈঠক চলছে।

ভয়াবহ এই বিস্ফোরণের জেরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩০ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনেই ওই গাড়িটি তিন ঘন্টা দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে একজনকে দেখা গিয়েছে। তার পরিচয়ও সামনে এসেছে। সে পুলওয়ামার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটেছে বলে সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। গাড়িটির রুট জানতে ১০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা