‘শীঘ্রই কিছু উত্তরের আশা করছি’, লাল কেল্লায় বিস্ফোরণ নিয়ে কেন্দ্রকে কোন বার্তা দিতে চাইলেন প্রিয়াঙ্কা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দেশের রাজধানী দিল্লি। লাল কেল্লায় বিস্ফোরণের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। প্রাণ হারিয়েছেন প্রায় ১২ জন। পহেলগাঁও হামলার পর দেশের ফের বড় হামলার ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের নেপথ্যে জঙ্গি যোগের সন্দেহ করা হচ্ছে। দিল্লির হামলা নিয়েই দেশের সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার, প্রিয়াঙ্কা চোপড়াও এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “লাল কেল্লার দৃশ্য দেখে খুব খারাপ লাগছে। এত ভয়, বিশৃঙ্খলা, হৃদয় ভেঙে গিয়েছে।”

সোমবার সন্ধ্যার ভয়াবহ বিস্ফোরণে শোক প্রকাশ করেছেন বলিউডের দেশি গার্ল। বর্তমানে তিনি বিদেশের বৌমা হলেও দুর্ঘটনার পর মন পড়ে দেশেই। এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, “আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা আহতদের সঙ্গে রয়েছে এবং প্রাণহানির জন্য সমবেদনা জানাচ্ছি। শীঘ্রই কিছু উত্তর পাওয়ার আশা করছি। এই সময়ের মধ্যে দয়া করে নিরাপদে এবং সতর্ক থাকুন।”

দেশের বহু সেলিব্রিটি এই বিস্ফোরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করে পোস্ট করেছেন। আল্লু অর্জুন টুইটে লিখেছেন, “দিল্লির লাল কেল্লার কাছে মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত। আমার আন্তরিক প্রার্থনা নিহতদের এবং তাদের পরিবারের সঙ্গে রয়েচজে, এবং আবারও শান্তি বিরাজ করুক আমি এই কামনা করি।” রবীণা ট্যান্ডন এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দিল্লি বিস্ফোরণে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। ভয়াবহ খবর।”

সোমবার বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটেছে বলে সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। গাড়িটির রুট জানতে ১০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেড় বছর আগে i-20 গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। এই বিস্ফোরণের নেপথ্যে জৈইশ ই মোহাম্মদের যোগ পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাঁদের কাউকে রেয়াত করা হবে না বলে ভুটান সফরে গিয়ে হুঙ্কার দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলার পিছনে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে দেশের এরকাধিক তদন্তকারী সংস্থা।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর