আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদি, জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস

নিজস্ব প্রতিনিধি: সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লাল কেল্লা চত্বর। এই বিস্ফোরণের পিছনে জঙ্গি যোগের ইঙ্গিতই মিলেছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভুটান সফর শেষ করেই হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বুধবার একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকেও সভাপতিত্ব করবেন।

বিস্ফোরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কড়া জবাব দেওয়া হবে। ভুটান থেকে হুঙ্কার দেওয়ার পরের দিনেই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির এলএনজেপি হাসপাতালে পৌঁছে দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করেন।  বিমানবন্দর থেকে তিনি সরাসরি হাসপাতালে যান। দিল্লি বিস্ফোরণে আহত প্রায় ১০০ জনকে চিকিৎসার জন্য এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সঙ্গে দেখা করার পর পরিস্থিতি পর্যালোচনা এবং তদন্তে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে  রাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) সঙ্গে বিকেল ৫:৩০ নাগাদ একটি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্ব করার কথা রয়েছে। 

১০ নভেম্বর, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে  গাড়ি বিস্ফোরণে  কেঁপে ওঠে   রাজধানী দিল্লি। এই ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উচ্চ সতর্কতা জারি করা হয়। ঘটনায় জঙ্গি যোগ  প্রকাশ্যে এসেছে। যোগ মিলেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের। আত্মঘাতী বিস্ফোরণ ঘটনানো হয়েছে বলেই প্রথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। ভারতের মাটিকে ফের রক্তাক্ত করার জন্য হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। ভুটানে দাঁড়িয়ে বলেছেন, “আজ আমি এখানে অত্যন্ত মন খারাপ নিয়ে এসেছি। দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকেই ব্যথিত করেছে। আমি পীড়িত পরিবারের দুঃখ বুঝতে পারছি। আজ পুরো দেশ ওদের সঙ্গে রয়েছে।  আমি কাল সারা রাত এই ঘটনার তদন্তে থাকা এজেন্সির সঙ্গে, ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি। যেটুকু জানা যাচ্ছে তার ভিত্তিতে চেষ্টা করা হয়েছে সংযোগ স্থাপনের। আমাদের এজেন্সি এই ঘটনার গভীরে যাবে। ষড়যন্ত্রকারীদের ছাড়া হবে না। সন্ত্রাসের পাণ্ডারা ছাড় পাবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের কাউকে ছাড়া হবে না।’

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ