জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: জাপানের ঐতিহ্যপূর্ণ ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্মানিক ডি লিট উপাধি গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে সম্মান গ্রহণ করেন। ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক বহু প্রাচীন। একেবারে প্রাচীন কাল ছাড়াও আধুনিক ভারতের সঙ্গে জাপানের গড়ে উঠেছিল সখ্য নিঃসন্দেহে দুটি মানুষের জন্য। একজন যদি নেতাজী সুভাষ চন্দ্র বসু হন অন্যজন রাসবিহারী বসু। নেতাজী জাপানি সেনাদের নিয়ে গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ সেনা, ডাক দিয়েছিলেন ‘দিল্লি চলো’র।

হাতির পিঠে চড়ে নগর পরিক্রমায় বেরোনো ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হন রাসবিহারী বসু। তারপর তিনি পি এন ঠাকুর ছদ্মনামে পালিয়ে চলে গিয়েছিলেন জাপান। সেখানে বহুদিন আত্মগোপন, তারপর জাপানি কন্যা তোশিকোর পাণিগ্রহণ। রাসবিহারী বসুই সে’দেশের বুকে চালু করেছিলেন ‘ইন্দো কারি’ , যা আমাদের বাঙালিদের কাছে নিঃসন্দেহে পরিচিত আলু দিয়ে মুরগির ঝোল নামে।

এদিন সাম্মানিক ডি লিট গ্রহণের সময় সেই সকল কথাই স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। সম্মানে ভূষিত করার জন্য ওকায়ামা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শণ করেন। জানান, আগামী বছর তিনি নিঃসন্দেহে জাপান সফরে যাবেন। বক্তব্য শেষে জাপানি ভাষাতেই জানালেন ধন্যবাদ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে যে নয়া পালক জুড়তে চলেছে তা আগেই জানা গিয়েছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১২ নভেম্বর ধনধান্য অডিটোরিয়াম থেকে তাঁকে ডি.লিট সম্মান জানানো হল। জাপান থেকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এসে এই সম্মান জ্ঞাপন করেন ।

জানা গিয়েচিল, জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি দল আসবেন কলকাতায়। এই উপলক্ষ্যে রাজ্যের শিক্ষা দফতর থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানেই এই বিশেষ সম্মান জানানো হবে। তেমনটাই হয়েছে আজ বুধবার। প্রসঙ্গত, এবারই প্রথম নয়। রাজ্যের ২টি বিশ্ব বিদ্যালয় থেকে ইতিমধ্যে ডি-লিট পেয়েছেন।

২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট দিয়েছিল। সেই সময় তাঁর হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সেই সম্মান দেওয়া নিয়েও বিতর্কে জেরে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এরপরে ২০২৩ সালে শহরের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তাঁকে ডি লিট দেয়।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার