ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই গণহত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নাগাল পেতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে মোল্লা ইউনূস সরকার। মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসাবে যাতে দুজনের নাম নথিভুক্ত করা হয় এবং ভারতের সিবিআইকে অনুরোধ জানানো হয় সেই আর্জি জানিয়ে ইন্টারপোলকে চিঠি দেওয়া হচ্ছে। বিদেশ মন্ত্রকের মাধ্যমে ওই চিঠি পাঠানো হবে। চিঠির সঙ্গে ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপিও জুড়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী গাজী এম এইচ তামিম।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের পরেই প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিল্লি আশ্রয় নেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। ৮ অগস্ট তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েই বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়েরের নির্দেশ দেন রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। প্রায় পাঁচ শতাধিক খুন ও অপহরণের মামলা রুজু হয় বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে। ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও পাঠানো হয়। কিন্তু সেই চিঠিকে গুরুত্বই দেয়নি মোদি সরকার।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) গত বছরের জুলাইয়ে পাকিস্তান পন্থী ছাত্রদের আন্দোলন দমানোর সময়ে গুলি চালানোর অভিযোগে শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফাঁসির সাজা দেওয়া হয়। আর ওই রায়ের পরেই ফের একবার বঙ্গবন্ধু কন্যাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদারকি সরকার। যদিও শেখ হাসিনার বিচার সুষ্ঠভাবে হয়নি বলে দাবি করেছে অ্যামেনেস্টি ইটারন্যাশনাল সহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ফাঁসির সাজা হওয়ায় শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া হবে না বলে ভারতের বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা জানিয়ে দিয়েছেন। ফলে দিল্লির উপরে চাপ সৃষ্টিতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। তবে কূটনীতিবিদরা মনে করছেন, ‘ইন্টারপোলের মাধ্যমে মোদি সরকারের উপরে চাপ সৃষ্টির কৌশল নিলেও সফল হবে না তদারকি সরকার। কেননা, ইন্টারপোলের ক্ষমতা নেই, অন্য কোনও দেশের পুলিশ পাঠিয়ে শেক হাসিনাকে গ্রেফতার করার।’

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?