দাদা পায়ে পড়ি রে…পটনা বিমানবন্দরে মোদির চরণ ছোঁয়ার চেষ্টা নীতীশের, দেখে নিন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: দু’জনের বয়সের ফারাক মেরে কেটে কত হবে, বড়জোড় সাত মাস। সদ্যই ৭৫ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নীতীশ কুমারের ৭৫ পূর্ণ হতে আর সাড়ে পাঁচ মাসের মতো বাকি। কার্যত সমবয়সীই বলা চলে। তবে রাজনীতিতে হয়তো এই অঙ্কের কচকচানি নিরর্থক। গদির মোহ অনেক সরল অঙ্কের সমীকরণকে জটিল করে দেয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পটনা বিমানবন্দরের এক দৃশ্য অন্তত সেই কথাই মনে করিয়ে দিয়েছে।

সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা ভোটে এনডিএর সুনামি আছড়ে পড়েছিল। ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন দখল করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তার মধ্যে বিজেপি জিতেছে ৮৯ আসনে। নীতীশ কুমারের জেডিইউয়ের ঝুলিতে গিয়েছিল ৮৫ আসন। বেশি আসনেও জিতেও স্বার্থত্যাগ করেছেন বিজেপি নেতৃত্ব। মেজো শরিক নীতীশকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছেন। এদিন পটনার গান্ধি ময়দানে বসেছিল মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের আসর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ শরিক দলগুলির নেতারা হাজির ছিলেন। দশমবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নীতীশকে মঞ্চের উপরেই জড়িয়ে ধরেন মোদি।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে দিল্লি যাওয়ার উদ্দেশে পটনা বিমানবন্দরে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁকে বিদায় জানাতে পিছু পিছু বিমানবন্দরে যান নীতীশ। আর ঠিক তখনই এমন এক দৃশ্যের অবতারণা ঘটে যে সবাই থ মেরে যান। প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন নীতীশ। বিড়ম্বনায় পড়ে যান মোদি। কোনও ক্রমে আটকান। এই প্রথম নয়। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছে নীতীশকে। ২০২৪ সালের ১৩ নভেম্বর দ্বারভাঙায় এক অনুষ্ঠানে একই রকমভাবে মোদিকে প্রণাম করতে দেখা গিয়েছিল। মোদির পা ছুঁয়ে নীতীশের প্রণামের চেষ্টা সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়িয়ে গেলেন অল্লু অর্জুন

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড তামিলনাড়ু, তছনছ শতাধিক বাড়ি

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান