বেঙ্গালুরুর হোটেলে মহিলা ক্রুকে ধর্ষণ, অভিযুক্ত চার্টার্ড ফ্লাইটের পাইলট

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা। বেঙ্গালুরুর একটি হোটেলে ২৬ বছর বয়সী এক কেবিন ক্রু সদস্যকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল চার্টার্ড ফ্লাইটের পাইলটের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। প্রতিদিনই কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় পাইলট ও বিমানের ক্রুদের। থাকতেও হয় হোটেলে । সেখানে এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই জোর চর্চা শুরু হয়েছে।

রবিবার পুলিশ জানিয়েছে, কেবিন ক্রু সদস্যকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত চার্টার্ড ফ্লাইটের পাইলটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ১৮ নভেম্বর বেঙ্গালুরুতে ঘটেছিল বলেই জানা গিয়েছে। নির্যাতিতা শহরের বেগমপেট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগ পাওয়ার পর বিএনএসের প্রাসঙ্গিক ধারায় ‘জিরো এফআইআর’ (অপরাধের স্থান নির্বিশেষে একটি এফআইআর) দায়ের করা হয়েছিল। হোটেলের মধ্যে কীভাবে কি ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

বেগমপেট থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “হায়দ্রাবাদে ফিরে আসার পর, ক্রু সদস্য ঘটনাটি তিনি রিপোর্ট করেছিলেন এবং আমরা একটি মামলা দায়ের করেছি এবং এটি বেঙ্গালুরুর হালাসুরু থানায় স্থানান্তরিত করা হয়েছে। তারা মামলাটি তদন্ত করছে।” সূত্রের খবর চার্টার্ড ফ্লাইটটি হায়দ্রাবাদ থেকে ব্যবসায়িক সফরে উড্ডয়ন করেছিল, প্রথমে অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী, তারপর চেন্নাই এবং অবশেষে বেঙ্গালুরুতে পৌঁছেছিল। রাত্রিযাপনের সময়সূচী অনুসারে, পাইলট এবং কেবিন ক্রুদের শহরের একটি হোটেলে রাখা হয়েছিল। সেই হোটেলে নির্যাতনের ঘটনাটি ঘটেছে। বেগমপেট ইন্সপেক্টর পি. সাইদুলু বলেছেন যে পাইলট “হোটেল রুমে ক্রু সদস্যের যৌন নির্যাতন করেছেন।” ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়