কোহলি-রোহিতদের টেক্কা দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ‘নয়া কীর্তি’ এই অনামী ভারতীয়র

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে রেকর্ড-ভাঙা গড়ার খেলা চলতে থাকে অবিরত। নামী খেলুড়ে দেশগুলির ক্রিকেটাররা হামেশাই নয়া-নয়া রেকর্ড গড়েন। কিন্তু এবার এমন এক রেকর্ড গড়েছেন অনামী এক দেশের খেলোয়াড়, যে কৃতিত্ব কারও নেই। সবচেয়ে লক্ষ্যণীয়, ওই রেকর্ডধারী হলেন এক ভারতীয় বংশোদ্ভুত। ফলে ভারতীয়রা গর্ব করতেই পারেন। বলছি মালয়েশিয়ার বীরানদীপ সিংহের কথা। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসাবে তিন হাজার রান ও একশো উইকেটের মালিক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে শিক্ষানবিশ হিসাবেই পরিচিত মালয়েশিয়ার। অথচ ওই দেশেরই খেলোয়াড় বীরানদীপ সিংহ সবাইকে টেক্কা দিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে বাহরাইনের বিপক্ষে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে নেমেছিল মালয়েশিয়া। মাঠে নামার আগে মালয়েশিয়ার স্পিনার বীরানদীপ সিংহের ঝুলিতে ছিল ৯৯ উইকেট। এদিন বাহরাইনের ইমরান আনওয়ারকে ক্লিন বোল্ড করে একশো উইকেটের মালিক হয়ে যান। পরে আসিফ জাভেদ ও নাভিনা শেট্টিকেও সাজঘরে ফেরান। চার ওভার হাত ঘুরিয়ে ১১ রান খরচ করে তিন উইকেট ঝুলিতে পুরেছেন বীরানদীপ। তাঁর শিকারের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ উইকেট। শুধু বল হাতে ভেল্কি দেখিয়েছেন তাই নয়, বীরানদীপ ব্যাট হাতেও খেললেন ২৩ রানের ইনিংস। চলতি বছরের জুলাইতেই সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে তিন হাজার রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়েছিলেন তিনি।

যদিও বীরানদীপের নয়া রেকর্ডে ভাগ বসাতে পারেন আরও এক ক্রিকেটার। তিনি হলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর রান ২৮৪৬, উইকেট ১০২টি। আর মাত্র ১৫৪ রান করতে পারলেই তিনি বীরানদীপের পাশে বসে যাবেন।

 

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌