৫২২ রানের লক্ষ্য নিয়ে পঞ্চম দিনে ভারত, হারমার-মার্করামের যুগলবন্দিতে চাপে পন্থের দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সামনে কঠিন লড়াই। সিরিজ জয়ের জন্য গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। কিন্তু ইডেনের মতো এখানেও কঠিন পরিস্থিতির মুখোমুখি টিম ইন্ডিয়া। পঞ্চম দিনে হাতে ৮ উইকেট নিয়ে খেলতে নেমেছে ভারত। লক্ষ্য ৫২২ রান। হারমার-মার্করামের যুগলবন্দিতে পঞ্চমদিনে চাপে ভারত। ধ্রুব জুরেলের পর পন্থকেও ফেরালেন এই জুটি।

সিরিজ জয়ের আশা নিয়ে গোহাটিতে খেলতে নেমেছে প্রোটিয়ারা। তাই প্রথম থেকে অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল তাদের। পঞ্চম দিনে খেলতে নেমে নিজের দলকে তাতিয়ে দিয়েছেন টেম্বা বাভুমা। এদিন খেলার শুরু থেকেই চাপে রয়েছে ভারত। হাতে আট উইকেট থাকলেও সামনে রয়েছে রানের পাহাড়। প্রথমেই জানসেনের বলে উইকেট কিপার এর হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন সুদর্শন। কিন্তু বলটি নো বল থাকায় রক্ষা পেয়েছেন তিনি। অন্যদিকে কুলদীপের ক্যাচ ফেলে দিয়েছেন মার্করাম। হারমারের বলে ক্যাচ তুলেছিলেন কুলদীপ। সেটি ধরা পড়তে পড়তে ও পড়েনি। ফলে পঞ্চম দিনে দ্বিতীয়বার রক্ষা পেয়েছিল ভারত। কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করেও পরে হারমারের বলে বোল্ড কুলদীপ। ৩৮ বল খেলে ফিরলেন তিনি। অন্যদিকে হারমারের বল খেলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জুরেলও। পঞ্চমদিনে খেলতে নেমেই প্রবল চাপের মুখে ভারত।

বুধবারের শুরু থেকেই আক্রমণাত্মক দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথম থেকেই একটার পর একটা ধাক্কা খাচ্ছে ভারত। হার্মারের বলে ফিরেছেন ধ্রুব জুরেল। এক ওভারে দুটি উইকেট নিয়ে হার্মার এখন ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন। এরপরেই তীব্র চাপের মধ্যে ভারত।

প্রথম ইনিংসে ২৮৮ রানে এগিয়ে ছিল প্রোটিয়ারা। চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতিতে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে দক্ষিণ আফ্রিকা করেছে ২২০ রান। অর্থাৎ তাঁদের লিড ৫০৮। তারপরেই খেলতে নেমছিল ভারত। পঞ্চমদিনে ৫২২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে চাপে ঋষভ পন্থের দল। ভারতীয় বোলাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের কাছে নাজেহাল হয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে বিশ্বরেকর্ড গড়েছিল। পঞ্চমদিনের শুরুতে ম্যাচ প্রায় পকেটে পুড়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল, রক্ষাকবচ চাইলেন অভিষেক

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6