গতির বলি কিশোর, স্কুল যাওয়ার পথে পিষে দিল বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বেপরোয়া গতির বলি কিশোর। একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই স্কুল পড়ুয়ার। জানা গিয়েছে, মৃতের নাম অরণ্য চক্রবর্তী (১৪)। সে বরানগরের বাসিন্দা। প্রতিদিনের মতো শুক্রবারও অরণ্য সকালে বিটি রোডের উপর দিয়ে সাইকেল চালিয়ে সিঁথিতে স্কুলে যাচ্ছিল। আচমকা ঘটে ছন্দপতন। রাস্তা পেরোচ্ছিল অরণ্য, সেই সময় পিছন দিক থেকে এসে সজোরে তার সাইকেলে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। রাস্তাতেই ছিটকে পড়ে অরণ্য। তড়িঘরি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। আরজি কর হাসপাতালের চিকিৎসকরা কিশোরকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার বেলা ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। দুর্ঘটনার পরেই অরণ্যর বাড়িতে খবর দেওয়া হয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয়রা। বাসটিকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বাসটি দ্রুত গতিতে আসছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নবম শ্রেণির পড়ুয়া অরণ্যের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। 

গত সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়াতে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছিল পড়ুয়াদের নিয়ে আসা একটি পুলকার। তিনজন পড়ুয়ার মৃত্যু হয় জলে ডুবে। আহত হয় আরও দুজন পড়ুয়া। দুর্ঘটনার পর পুলকারের চালক পালিয়ে যায়। সোমবার সন্ধ্যার পর চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ উলুবেড়িয়ার বহিরার শ্মশান তলায় স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পুকুরে পড়ে গিয়েছিল। 

 

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?