আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মা, তবুও প্রাণহানির আশঙ্কায় ঢাকা ফিরছেন না খালেদা-পুত্র তারেক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে যমে-মানুষে টানাটানি। ক্রমশই শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ছে খালেদা জিয়ার। গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা। বাংলাদেশের দাপুটে নেত্রীকে দূর থেকে ‘শেষ বারের’ মতো এক ঝলক দেখার আশায হাসপাতালে উপচে পড়ছে ভিড়। অথচ দেখা নেই খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। অনেকেই আশা করেছিলেন, মায়ের পাশে থাকতে লন্ডন থেকে উড়ে আসবেন তিনি। কিন্তু শনিবার সমাজমাধ্যমে খালেদা-পুত্র ইঙ্গিত দিয়েছেন, ‘তিনি আপাতত দেশে ফিরছেন না।’ কিন্তু কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সূত্রের খবর, ‘বাংলাদেশে ফিরলে তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে বলে ইতিমধ্যেই সেনা গোয়েন্দা সংস্থার তরফে তারেককে বার্তা পাঠানো হয়েছে। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ বাংলাদেশের রাজনীতি থেকে শেখ মুজিব ও জিয়া পরিবারকে মুছে দিতে যে মিশন (মাইনাস টু) নিয়েছিল ১৮ বছর আগে তা আবার পুনরুজ্জীবিত করেছে। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মহুম্মদ ইউনূসও ওই ষড়যন্ত্রের অন্যতম অংশ। ইতিমধ্যেই শেখ মুজিবের পরিবারকে দেশ ছাড়া করা সম্ভব হয়েছে। কিন্তু জিয়া পরিবারের ক্ষেত্রে তা করা যায়নি। খালেদা বেঁচে রয়েছেন। তারেক যদি দেশে ফেরেন, তাহলে তাঁকে প্রাণে মেরে মাইনাস-টু ফর্মূলা কার্যকর করা হবে।’ ডিজিএফআইয়ের ওই বার্তার পরেই মায়ের পাশে থাকতে দেশে ফেরার ঝুঁকি নিতে পারছেন না খালেদা-পুত্র।

শনিবার সকালে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্খা যে কোনও সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

পোস্টে মায়ের জন্য বিশেষ প্রার্থনা ও চিকিৎসার সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মত তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতার সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে।
সর্বজন শ্রদ্ধেয়া খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ