বিসিসিআইয়ের অনুরোধে বিজয় হাজারে ট্রফি খেলবেন কোহলি? সিদ্ধান্ত স্পষ্ট করলেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টির পর টেস্ট থেকে অবসর নিয়েছেন দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে শুধু ওয়ানডে খেলেন দু’জন। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য তাঁদের চাপেও রাখা হয়েছে। দীর্ঘ নয় মাস পর ওয়ানডে ফরম্যাটে খেলবেন বিরাট ও রোহিত। রাঁচির ম্যাচের পরেই ২০২৭ সালের বিশ্বকাপে এই জুটি খেলবেন কি না তা জানা যাবে। তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) জানিয়েছে যে বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে হলে কোহলি এবং রোহিত উভয়কেই ভারতের প্রধান ঘরোয়া একদিনের ইভেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। যদিও রোহিত ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর কোহলিও নাকি এই খেলায় সম্মতি জানিয়েছেন।

সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি “রোহিত অথবা কোহলির ভুলের অপেক্ষায়” রয়েছে। রো-কো বিশ্বকাপ খেলতে ইচ্ছাপ্রকাশ করলেও তাঁদের ফিটনেস অথবা ফর্মের দিকে অজিত আগরকর কড়া নজর রেখেছেন কারণ একটু ভুল হলেই যাতে তাদের দল থেকে বের করে দেওয়ার কারণ খুঁজে বের করা যায়। তবে দুই কিংবদন্তি, ঝুঁকি সম্পর্কে অবগত এবং তাঁরা লড়াই করতে ইচ্ছুক। সূত্রে জানা গিয়েছে, প্রধান নির্বাচক অজিত আগরকর ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরে, যদি কোহলি বা রোহিত ঘরোয়া ক্রিকেটে না খেলেন, তাহলে নির্বাচকরা কঠোর পদক্ষেপ নেবেন। রোহিত কয়েক সপ্তাহ আগে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছিলেন এবং এখন কোহলি আসন্ন বিজয় হাজারে ট্রফি অভিযানের সময় বেঙ্গালুরুতে দিল্লির হয়ে খেলতে চাইছেন বলে গিয়েছে। যদিও কোহলি এখনও তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে দিল্লি অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেননি বলেই জানা গিয়েছে। তথ্যে বলা হয়েছে, “এই বিষয়ে ডিডিসিএর সাথে কোনও যোগাযোগ করা হয়নি, তবে ভারতের ৩ নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ায় থাকাকালীন বছরের বাকি সময়ের জন্য তার সময়সূচী মোটামুটি ঠিক করে ফেলেছে।”

একটি রিপোর্টে বলা হয়েছে যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরে কোহলি লন্ডনে ফিরে যাবেন, তবে পরে বেঙ্গালুরুতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং কয়েকটি ম্যাচের জন্য দিল্লি দলে যোগ দেবেন। তবে কোহলির ভারতে ফিরে আসার সঠিক তারিখ চূড়ান্ত হয়নি কারণ তিনি নিউজিল্যান্ড সিরিজের সময়সূচী প্রকাশের অপেক্ষায় রয়েছেন।অনেকে বলছেন বিজয় হাজারে ট্রফি কি আসলে একটা ফাঁদ। এই খেলার মধ্যেই দিয়েই বিরাট ও রোহিতকে দিতে হবে অগ্নিপরীক্ষা। এই খেলাতেই দেখা হবে ২০২৭ সালের বিশ্বকাপের জন্য তাঁরা কতটা প্রস্তুত। এক কথায় ঘরোয়া ক্রিকেটের ময়দানে তাঁদের ঝালিয়ে নেওয়া হবে।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে