চলতি বছরে অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ কি জানেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে প্রতিদিন কত কিছুই নজরে আসে। জানা যায় বহু অজানা তথ্যও। সমাজ মাধ্যমে পোস্ট দেখে হাসেন-কাঁদেন আবার কখনও রেগেও যান। এমন কখনও কি হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার ফিড স্ক্রল করতে করতে এমন কিছু পোস্ট দেখেছেন যা আপনার রাগকে বাড়িয়ে দিয়েছে? যদি তা হয়ে থাকে তবে আপনি ‘রেজ বেইট’ (Rage bait)। ভাবছেন এটা আবার কি নতুন শব্দ। ‘রেজ বেইট’ যার বাংলা অর্থ হল ‘রাগের টোপে’র শিকার। এই শব্দটিকে ২০২৫ সালের ‘বর্ষসেরা শব্দ’ হিসেবে বেছে নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)-এর মতে ‘রেজ বেইট’ এই শব্দটির ব্যবহার তিনগুণ বেড়েছে গত এক বছরে। ‘অরা ফার্মিং’ এবং ‘বায়োহ্যাক’-এর মতো শব্দও একাধিকবার ব্যবহার করা হলেও সেগুলিকে পিছনে ফেলে দিয়েছে ‘রেজ বেইট’। সমাজ মাধ্যমে বহুল ব্যবহৃত শব্দের মধ্যে থেকে ‘রেজ বেইট’-কে বেছে নেওয়া হয়েছে। এই শব্দের অর্থ হিসেবে অক্সফোর্ডের সংজ্ঞায় বলা হয়েছে যে, ‘রেজ বেইট’ এমন অনলাইন কনটেন্ট যেটি ইচ্ছাকৃতভাবে মানুষকে উত্তেজিত, হতাশ বা ক্ষুব্ধ করার ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। ‘রেজ বেইট’ বলতে এমন কনটেন্টকে বোঝায় যেটি ইচ্ছাকৃতভাবে মানুষকে ক্রুদ্ধ বা উত্তেজিত করে তাদের কাছ থেকে প্রতিক্রিয়া আদায়ের চেষ্টা করে। শুধু তাই নয় এটির ব্যবহার করে অনলাইনে এনগেজমেন্ট তৈরিও করার চেষ্টা করে।

বলা ভালো ‘রেজ বেইট’ ইন্টারনেটে ব্যপকভাবে জনপ্রিয় ‘ক্লীকবেট’-এর মতো একটি বিষয়। ‘ক্লীকবেট’ মানে চটকদার শিরোনাম দিয়ে পাঠকদের সেই প্রতিবেদন বা অ্যাডে ঢুকতে বাধ্য করা। ‘ক্লীকবেট’-এর মতো রেজ বেইট-এর উদ্দেশ্য হল নেতিবাচক আবেগকে সামনে রেখে করে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো বা নিজের প্রফাইলের রিচ বৃদ্ধি করা। মানুষ পোস্ট বা কোনও লেখা দেখে রেগে গেলে মন্তব্য করবে আর তাতেই বাড়বে জনপ্রিয়তা।

সামাজিক যোগাযোগমাধ্যমের উসকানিমূলক কনটেন্ট দেখে না চাইতেও অনেকেই সাড়া হুট করে চরম তর্কবিতর্কে জড়িয়ে পড়ছেন। সেখান থেকেই উৎপত্তি হয়েছে ‘রেজ বেইট’। অন্যদিকে কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের সেরা শব্দ ‘প্যারাসোশাল’ (Parasocial) যা এমন একটি সম্পর্ককে বোঝায় যেখানে ভক্তরা কোনো বিখ্যাত ব্যক্তির প্রতি অনুভব করেন একতরফা আত্মিক টান। যেখানে ওই বিখ্যাত ব্যক্তি সেই সমস্য মানুষদের চেনেন না। কলিন্স ডিকশনারি বেছে নেওয়া হয়েছে ‘ভাইব কোডিং’ যার অর্থ নিজে প্রোগ্রামিং কোড না লিখে এআই-কে নির্দেশ দিয়ে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি।

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের