বাজার করতে বেরিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এএসআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনার শিকার হলেন এক পুলিশকর্মী। সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায়। এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম রাজেশ মান্ডি। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এএসআই পদে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির পালপাড়ার বাসিন্দা রাজেশ ২০০৬ সালে প্রথমে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। পরে নিজ গুণে এএসআই হন। তাঁর পরিবারে স্ত্রী এবং দুই সন্তান বর্তমান। মাসখানেক আগে শারীরিক অসুস্থতার জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলেন রাজেশ। বাড়িতেই ছিলেন।

সোমবার রাতে সাইকেল নিয়ে বাজার করতে যান ওই এএসআই। বাজার থেকে ফেরার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দ্রুতগতিতে ছুটে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। আসেন দুই সিভিক ভলেন্টিয়ার। তাঁরাই রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম রাজেশকে নিয়ে মগরা গ্রামীণ হাসপাতালে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই এএসআইয়ের। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বুধবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। জানা গিয়েছে, বছর বারোর ওই কিশোর বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। আচমকা পিছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। মুহূর্তের মধ্যে রাস্তায় ছিটকে পড়ে পড়ুয়া। তারপরেই লরির চাকা পিষে দেয় কিশোরকে।

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক