SIR চক্রান্তের পিছনে রয়েছে NRC, বহরমপুর থেকে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : বহরমপুর স্টেডিয়াম থেকে SIR নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেছেন, বেছে বেছে বিরোধী শাসিত রাজ্যে এসআইআর করা হচ্ছে। ত্রিপুরায় কেন SIR নয়? মিজোরাম ও মণিপুর দিয়ে অনুপ্রবেশ হয়,সেখানে কেন SIR নয়? এনআরসি করতে দেওয়া হবে না। SIR -র নামে এনআরসি করার চেষ্টা চলছে। কোনও ডিটেনশন করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভিতরে ভিতরে টাকা দিয়ে কাজ করার চেষ্টা করা যাবে না।

তিনি বলেছেন, কেউ কেউ টাকা খেয়ে বিজেপির হয়ে কাজ করে। বাংলার বদনাম করার চেষ্টা করে। SIR-র নামে ডিটেনশন ক্যাম্প করার চেষ্টা চলছে। রাজ্যবাসীকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, SIR নিয়ে ভয় পাবেন না। শুধু সঠিক কাগজ জমা করার কথা বলেছেন। বাংলার মানুষের অধিকার যেমন আছে, তেমন থাকবে। কাউকে বিতারিত করতে দেওয়া হবে না। এনআরসি বাংলায় হবে না। গলা কেটে দিলেও ডিটেনশন ক্যাম্প করতে দেব না। এসআইআর-র কারণে ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। আর কেউ যেন ভয় না পান।

তাঁর কথায়, বাংলায় কথা বললেই, বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। কিন্তু কাউকে বাংলা থেকে তাড়ানো হবে না। কোনও অপপ্রচারে কান না দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দলদের ভোট না দেওয়ার কথাও বলেছেন তিনি। কারো সম্পত্তি বেদখল হতে দেওয়া হবে না। বাংলাকে বিজেপি পছন্দ করে না। বাংলা বিদ্বেষী বিজেপি। গায়ের জোরে বাংলা দখল করা যাবে না। বিজেপির ভাঁড়ার শূন্য করার ডাক দিলেন তিনি। ভোটের আগে বিজেপির টাকা খেয়ে তাঁবেদারি করে। তাঁরা দেশের শত্রু।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা