ওয়াসিম আক্রামকে টপকে গেলেন মিচেল স্টার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্য়াশেজ সিরিজে দিন-রাতের টেস্টে টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, এই খেলাতেই ওয়াসিম আক্রামকে টেক্কা দিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনের গাব্বায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে গোলাপি বলের লড়াইয়ে স্টার্ক ফের একবার অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট নেন। প্রথম সেশনে দুটি এবং দ্বিতীয় সেশনে একটি উইকেট নিয়ে, স্টার্ক টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট (৪১৪) শিকারি হিসিবে বাঁহাতি পেসারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন। এই সাফল্য কিংবদন্তি ওয়াসিম আকরামকে পিছনে ফেলে দিয়েছে।

ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট অর্ধশতরান করেছেন এবং অস্ট্রেলিয়ায় তার প্রথম সেঞ্চুরি করার করার অপেক্ষায় রয়েছেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর, অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক বেন ডাকেট এবং অলি পোপকে শূন্য রানে আউট করেন। মিচেল স্টার্কের এই সাফল্য ক্রিকেট দুনিয়ায় আরও এক রেকর্ড তৈরি হলো।
এটি টানা চতুর্থবারের ঘটনা যখন স্টার্ক টেস্ট ইনিংসের প্রথম ওভারেই উইকেট নিয়েছেন।

টেস্টে সর্বাধিক উইকেট শিকারী বাঁ-হাতি পেসারদের তালিকা

১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া): ১০২ টেস্টে ৪১৫* উইকেট (২০১১-বর্তমান) – ম্যাচ চলছে

২. ওয়াসিম আক্রম (পাকিস্তান): ১০৪ টেস্টে ৪১৪ উইকেট (১৯৮৫-২০০২)

৩. চামিন্দা ভাস (শ্রীলঙ্কা): ১১১ টেস্টে ৩৫৫ উইকেট (১৯৯৪-২০০৯)

৪. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): ৭৮ টেস্টে ৩১৭ উইকেট (২০১১-২০২২)

৫. মিচেল জনসন (অস্ট্রেলিয়া): ৭৩ টেস্টে ৩১৩ উইকেট (২০০৭-২০১৫)

সামগ্রিকভাবে, স্টার্ক এখন টেস্টের প্রথম ইনিংসে ২৬ বার উইকেট নিয়েছেন যা ইংল্যান্ডের গ্রেট জেমস অ্যান্ডারসনের পরে দ্বিতীয় সর্বোচ্চ, যিনি ২৯ বার উইকেট নিয়েছিলেন। নিঃসন্দেহে স্টার্ক দিন ও রাতের টেস্টে সবচেয়ে বিধ্বংসী বোলার। মাত্র ১৭ রানের ব্যতিক্রমী গড়ে ৮০টিরও বেশি উইকেট শিকার করেছেন তিনি। অ্যাশেজের উদ্বোধনী ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ জয়ী ১০ উইকেট নেওয়ার পর গাব্বায় তার পারফরম্যান্স অস্ট্রেলিয়ার সেরা স্ট্রাইক বোলার হিসেবে তাঁর অবস্থানকে আরও স্পষ্ট করে  তুলেছে।

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?