চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আসুন আমরা ওদের পাশে থাকি’, ইন্ডিগো বিভ্রাটে ধৈর্য্যের পাঠ সোনুর

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগোর কর্মী সংকট ভারতজুড়ে বিমান পরিষেবাকে ব্যাহত করে তুলেছে। ইতিমধ্যেই সংস্থাটি দেশব্যাপী দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে। ভারতের প্রতিটি বিমানবন্দরে মানুষের মাথা আর লাগেজ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছিল না শুক্রবার পর্যন্তও। যাত্রীদের মধ্যে জমে উঠছিল ক্ষোভ। রুপোলি জগতের অনেক তারকাও নিন্দা করেছিলেন ইন্ডিগো পরিষেবার। তাঁরা সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে লেখালেখিও করেছিলেন। এই পরিস্থিতিতে ইন্ডিগোর কর্মীদের পাশে দাঁড়ালেন সোনু সুদ।

সোনু সুদ যে অন্যদের থেকে ব্যতিক্রমী তা কোভিডের সময়েই দেখা গিয়েছিল। বাইরে আটকে পড়া বহু পরিযায়ী শ্রমিককে তিনি নিজ খরচায় বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। অভিনেতা সোনু সুদ ভিডিওটি শেয়ার করে বলেছেন, ” বিমান সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না তা নিঃসন্দেহে হতাশাজনক। তবে সেই মুখগুলিকেও মনে রাখবেন যাঁরা এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই দয়া করে ইন্ডিগো কর্মীদের প্রতি আস্থা রাখুন, বিনয়ী হোন। বিমান বাতিলের ফলে তাঁদেরও তো সমস্যা হচ্ছে। আসুন আমরা ওদের পাশে দাঁড়ায়।”

তেলেগু অভিনেতা বিজয় কৃষ্ণ নরেশও ইন্ডিগো সম্পর্কে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তাঁর X হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “নব্বইয়ের দশকে বিমান চড়ার মজা আজ আর নেই। আমি সকাল ৮:১৫ মিনিটে হায়দরাবাদের ইন্ডিগো টার্মিনালে পৌঁছয়। তখন ইন্ডিগোর সমস্ত ফ্লাইট সময় পেরিয়ে যাওয়ার পরেও দাঁড়িয়েছিল। আমি কিছু খাবার নিই ফ্লাইটে খাওয়ার জন্য। কেনাকাটা থেকে ফিরে আসার পর দেখি গ্রাউন্ড ক্রু এবং যাত্রীদের মধ্যে তীব্র বাদানুবাদ হচ্ছে।”

ইন্ডিগো বিভ্রাট নিয়ে বিরোধীদের একের পর এক কটাক্ষের পর শুক্রবার সন্ধ্যায় ইন্ডিগো বিমান বিভ্রাট সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু। শনিবার থেকে ইন্ডিগোর বিমান চলাচল এখন স্বাভাবিকের পথে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ X হ্যান্ডেলে একটি পোস্ট করে শনিবার সকালে লেখেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিমান চলাচলে সংক্ষিপ্ত ব্যাঘাত ঘটার পর ইন্ডিগোর বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দ্রুত পরিষেবা নিয়মিত করার চেষ্টা চলছে। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার বুকিং এবং ফ্লাইট স্ট্যাটাস ভাল করে দেখে তবে বেরোন।”

শনিবারও ইন্ডিগো কিছু ফ্লাইট বাতিল করেছে। বিমান বিভ্রাট নিয়ে মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের ক্ষতির বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি বিবেচনা করার এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিজিসিএকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিক শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের আহ্বান জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ