মাথার দাম ছিল কোটি টাকা, ১১ সতীর্থকে নিয়ে আত্মসমর্পণ মাওবাদী কমান্ডার রামের মাজির

Share:

নিজস্ব প্রতিনিধি: মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। ছত্তিশগড়ের খায়রাগড় চুইখাদান গান্ডাই জেলায় কুখ্যাত মাওবাদী সিসিএম রামের মাজি সহ ১২ জন নকশাল পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। রামের মাজি যার মাথার দাম ছিল এক কোটি টাকা।

সমাজের মূল স্রোতে ফিরতে  চেয়ে বকরকাট্টা থানায় রামের মাজি সহ ১২ জন নকশাল অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে। এই ঘটনা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এলাকায় (এমএমসি জোন) মাওবাদী আন্দোলনের জন্য বড় ধাক্কা। এক কোটি মাথার দাম বহনকারী রামের মাজি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তিশগড় জুড়ে পুলিশ বাহিনীর কাছে সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলির মধ্যে একটি বলে বিবেচিত হতেন। এমএমসি জোনে সক্রিয় কেন্দ্রীয় কমিটির সদস্য মাজি তার বিভাগীয় কমিটির সদস্যদের সঙ্গে অস্ত্র সহ সমর্পণ করেন।  তাঁর সঙ্গে এসিএম রামসিং দাদা এবং এসিএম সুকেশ পোত্তমও আত্মসমর্পণ করেন এবং তাদের অস্ত্র সমর্পণ করেন।

আরও পড়ুন: বিধানসভা নির্বাচনে কারা টিকিট পাবেন?‌ তৃণমূলের অন্দরে গড়ে উঠছে টানটান তালিকা

পুলিশ AK-47 রাইফেল, INSAS রাইফেল, SLR, .303 রাইফেল এবং 0.30 কার্বাইন সহ প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। আত্মসমর্পণকারীদের মধ্যে ছয়জন মহিলা ক্যাডার রয়েছেন । তালিকায় লক্ষ্মী, শীলা, যোগিতা, কবিতা এবং সাগরের পাশাপাশি বিভাগীয় কমিটির সদস্য ললিতা এবং জানকীও রয়েছেন। অন্যান্য মাওবাদীরা হলেন চান্দু উসেন্ডি এবং প্রেম।পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, তাঁদের আত্মসমর্পণ এই অঞ্চলে মাওবাদী নেটওয়ার্কের উপর এক বিরাট ধাক্কা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দলটি মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তিশগড় বিশেষ জোনাল কমিটি এলাকায় সক্রিয় ছিল, একাধিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছিল এবং নিরাপত্তা নিয়ে ক্রমাগত হুমকি তৈরি করছিল। বিশেষ করে রামের মাজির আত্মসমর্পণকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে কারণ ঊর্ধ্বতন পুলিশ কর্তারা ইঙ্গিত দিয়েছেন অস্ত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পর এমএমসি জোন কার্যত ভেঙে পড়েছে। বনাঞ্চল এবং প্রত্যন্ত জেলাগুলিতে দীর্ঘদিন ধরে অবস্থানরত মাওবাদীরা সমন্বিত নিরাপত্তা অভিযানের ক্রমবর্ধমান চাপে সমাজের মূল স্রোতে ফিরছেন।

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের