কটকে নয়া কীর্তি গড়লেন হার্দিক, রোহিত-বিরাট-সূর্যদের রেকর্ডে ভাগ বসালেন

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: চোট সারিয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বারাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছিল। প্রথম জন ব্যর্থ হলেন। মাত্র ২ বলে চার রান করে ফিরলেন। আর দ্বিতীয় জন ধুঁকতে থাকা দলকে ব্যাট হাতে ভরসা জোগালেন। যে প্রোটিয়া বোলারদের দাপটে তুর্কি নাচন নেচেছিলেন ভারতীয় ব্যাটাররা, সেই লুঙ্গি এনগিডি-আনরিখে নোখিযে-সিপামলাদের পিটিয়ে ছাতু করলেন। প্রথমজন শুভমন গিল আর দ্বিতীয় জন হার্দিক পাণ্ড্য। মূলত তাঁর ঝোড়ো অর্ধশতরানের দৌলতেই (২৮ বলে  ৫৯) প্রথম টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য দিতে সফল হয়েছে টিম ইন্ডিয়া। শুধু যে ভারতীয় দলের পরিত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছেন তাই নয়, টি টোয়েন্টিতে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ১০০ ছক্কা হাঁকানোর অনন্য নজিরও গড়েছেন। এর আগে ভারতীয় ব্যাটার হিসাবে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বারাবাটি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। ভারতের প্রথম একাদশে রয়েছেন চোট থেকে সেরে ওঠা হার্দিক পাণ্ড্য ও শুভমন গিল। তবে দর্শকদের চোখ ছিল ভারতীয় দলের সহ অধিনায়কের দিকে। গত নভেম্বরে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন। প্রচণ্ড যন্ত্রণার কারণে মাত্র তিন বল খেলে মাঠ ছাড়তে হয়েছিল। সেদিন করেছিলেন ৪ রান। বারাবটির ২২ গজে যাওয়ার সময় এদিন সাবলীল দেখিয়েছিল শুভমনকে। চেনা মেজাজে প্রথম বলেই লুঙ্গি এনডিগিকে চার মারেন। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে দ্বিতীয় বলেই আউট হয়ে যান। শটের টাইমিং ঠিক হল না। ক্যাচ চলে যায় মার্কো জানসেনের হাতে। মাত্র ২ বল খেলে ৪ রান করে সাজঘরের পথ ধরতে হয় টিম ইন্ডিয়ার সহ অধিনায়ককে।

অন্যদিকে ১২তম ওভারে লুঙ্গি এনগিডির বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে তিলক ভার্মা(২৬) সাজঘরে ফেরার পরে ক্রিজে আসেন হার্দিক। অক্ষর পটেলের সঙ্গে জুটি বেঁধে প্রথমে দলকে ১০০ রানে পৌঁছে দেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে প্রোটিয়া বোলারদের আত্মবিশ্বাসে চিড় ধরানোর চেষ্টা চালান। আনরিখে নোখিয়ের এক ওভারেই ১৭ রান নেন। শিভম দুবের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন। ১০ রান করে ডোনোভন ফেরেইরার বলে ফিরে যান শিভম। তবে তাতে দমেননি হার্দিক। ১৯তম ওভারে সিপামলার বলে ছক্কা হাঁকিয়ে দলকে দেড়শো রানের গণ্ডি পার করান হার্দিক। শেষ ওভারে নোখিয়ের বলে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৮ বলে ছয়টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫৯ রানে অপরাজিত থাকেন।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?