অভিনয়ে পা রাখতে চলেছেন রোনাল্ডো, কোন সিনেমায় দেখা যাবে ফুটবল আইকনকে?

এবার খেলার রাজত্ব থেকে অভিনয় জগতে রোনাল্ডো! বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার রূপোলী পর্দায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার খেলার রাজত্ব থেকে অভিনয় জগতে রোনাল্ডো! বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার রূপোলী পর্দায়। একটি জনপ্রিয় হলিউড অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায়ে দেখা যাবে CR7-কে। জানা গিয়েছে, জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ দেখা যাবে রোনাল্ডোকে। সম্প্রতি ছবিতে ডোমিনিক টোরেটো চরিত্রে থাকা অভিনেতা ভিন ডিজেল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে রোনাল্ডোর সঙ্গে একটি ছবি পোস্ট করে ইঙ্গিত দিলেন। জমানায়, ছবিটির যখন প্রথম স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছিল, তখন রোনাল্ডোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর প্রথম সিক্যুয়েল ‘লস বানডোলেরস’ ২০০৯ সালে মুক্তি পেয়েছিল। যেখানে রোনাল্ডোর অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষমেষ তাঁর পেশাগত প্রতিশ্রুতির জন্যে তিনি ছবিতে অভিনয় করতে পারেননি। এদিন রোনাল্ডোর সঙ্গে ছবি জুড়ে এমনই কিছু আভাস দিলেন অভিনেতা ভিন ডিজেল।

তিনি ক্যাপশনে লিখলেন, ‘সবাই জিজ্ঞেস করছিল, রোনাল্ডো কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? তবে আমি শুধু এটুকু বলতে পারি, সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম।’ এরপরেই ভক্তদের উত্তেজনা শুরু হয়। কমেন্ট সেকশনে শুরু হয় তোলপাড়। তবে কী এবার সত্যি সত্যি অভিনয়ে পা রাখতে চলেছেন ফুটবল সুপারস্টার? এমনটাই প্রশ্ন ভক্তদের। অনেকেই বলছেন, সম্ভবত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ রোনাল্ডো অভিনয় করতে চলেছেন। তারই প্রাথমিক আভাস দিলেন ভিন ডিজেল। আবার কেউ কেউ বলেছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ রোনাল্ডো কোন ধরনের চরিত্রে অভিনয় করবেন, তা নিয়েই এখন কৌতূহল। তবে যে চরিত্রেই অভিনয় করুক না কেন, রোনাল্ডোকে এই আইকনিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্যে অপেক্ষায় ভক্তরা।

যদিও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এর নির্মাতারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অভিনয় নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে জানা যাচ্ছে, ১১ তম সিজন দিয়েই শেষ হবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অধ্যায়। এবার সিজনে ফিরবেন ভিন ডিজেল। পাশাপাশি আরও থাকবেন, ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস), জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)। তবে যদি রোনাল্ডো ছবিতে থাকেন তাহলে সেটাই হবে ভক্তদের বাড়তি পাওনা। এবং নির্মাতাদের তরফ থেকে একটি বিশাল সারপ্রাইজ। তবে ত এই সনেমার মুক্তির তারিখও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সম্ভবত ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা