আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ঘোমটা খোল…’, মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিলেন নীতীশ, রইল ভিডিও

নিজস্ব প্রতিনিধি, পটনা: এক সময়ে তিনি ছিলেন মুসলিমদের মসিহা। মুখ্যমন্ত্রীর গদির লোভে বিজেপির সঙ্গে জোট গড়ার পরে সেই নীতীশ কুমারই হয়ে উঠেছেন কট্টর মুসলিম বিদ্বেষী। তবে ইদানিং চারিত্রিক অধঃপতনও ঘটেছে সংযুক্ত জনতা দলের সুপ্রিমোর। মহিলা দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারেন না। ভোটপ্রচারে বিজেপিরই এক মহিলা প্রার্থীকে জোর করে মালা পরাতে গিয়েছিলেন। আর এবার চাকরি নিতে আসা এক মহিলা চিকি‍ৎসকের হিজাব খুলে ফেললেন। নীতীশের ওই কু-কীর্তি দেখে স্তম্ভিত হয়ে পড়েন মঞ্চে দাঁড়ানো বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রীর ওই কু-কীর্তির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে নীতীশের ওই কীর্তির ভিডিও আপলোড করে লেখা হয়েছে, ‘একজন মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ হতে পারে, তা দেখে নিন।’

সোমবার (১৫ ডিসেম্বর) পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সরকারি অনুষ্ঠানে আয়ুষ চিকি‍ৎসকদের  হাতে সরকারি হাসপাতালে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। আনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সব ঠিকঠাকই ছিল। কিন্তু এক মুসলিম মহিলা তরুণী চিকি‍ৎসককে দেখে নিজের বিকৃত মানসিকতাকে লুকোতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পর আচমকাই ওই তরুণী চিকি‍ৎসকের হিজাবের দিকে ইঙ্গিত করেন। তার পরে সবাইকে চমকে দিয়ে তরুণীর হিজাব টেনে খুলে দেন। তরুণী থেকে শুরু করে সবাই অপ্রস্তুত অবস্থায় পড়ে যান। কিন্তু মুসলিমদের ধর্মাচারণে আঘাত করেও নির্লজ্জের মতো দাঁত বের করে হাসতে থাকেন নীতীশ ও তাঁর পাশে থাকা দুই আধিকারিক। অথচ ওই সময়ে মঞ্চে থাকা বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে খানিকটা বিড়ম্বিত লাগছিল।

নিমিষেই নীতীশের ওই কুকীর্তির ভিডিও ভাইরাল হয়ে যায়। কংগ্রেসের তরফে ‘এক্স’ হ্যান্ডলে ওই ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘বিহারে প্রশাসনের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি প্রকাশ্যে এমন জঘন্য কাজ করেছেন। একবার ভাবুন তো, রাজ্যে মহিলারা কতটা নিরাপদ থাকবেন?’ নীতীশের পদত্যাগের দাবি জানিয়ে লেখা হয়েছে, ‘এই লজ্জাজনক আচরণের জন্য নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই জঘন্য কাজ ক্ষমার অযোগ্য।”

 

Published by:

Share Link:

More Releted News:

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ