হাসনাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার এনসিপি নেত্রীর ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দলেরই শীর্ষ নেতা তথা হিযবুত তাহরীর জঙ্গি হাসনাত আবদুল্লাহের বিরুদ্ধে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধেয় ধানমন্ডি থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী  জান্নাত আরা রুমি (৩০)। আর তার ২৪ ঘন্টার মধ্যেই রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলার একটি ছাত্রীবাস থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। ঢাকা মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান গণধর্ষণ করার পরেই জান্নাতকে শ্বাসরোধ করে খুন করে দেহ ঝূলিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নওগাঁর পত্মীতলার বাসিন্দা জান্নাত পড়াশোনার কারণে ঢাকার জিগাতলার এক ছাত্রীবাসে থাকতেন। গত বছর জুলাইয়ে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা হিযবুত তাহরীর জঙ্গি হাসনাত আবদুল্লার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। দলের শীর্ষ নেতার ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার সুবাদে জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী হন। ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জান্নাতের সঙ্গে সহবাস করেন হাসনাত। কয়েকদিন আগে বিয়ের জন্য হাসনাতকে চাপ দেন। তার পরেই যোগাযোগ বন্ধ করে দেন এনসিপির শীর্ষ নেতা। গতকাল বুধবার সন্ধেয় ধানমন্ডি থানায় হাসনাতের বিরুদ্ধে ধর্ষণের আভিযোগ জানাতে যান জান্নাত। কিন্তু দাপুটে নেতার বিরুদ্ধে আভিযোগ নেওয়া যাবে না বলে জানিয়ে দেন থানার ডিউটি অফিসার। এ নিয়ে এনসিপি নেত্রীর সঙ্গে তার কথা কাটাকাটিও হয়।

বৃহস্পতিবার সকালেই জিগাতলার ছাত্রীবাসের রুম থেকে উদ্ধার হয় জান্নাতের ঝুলন্ত দেহ। হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান জানান, এনসিপি করার সুবাদে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা সত্বেও জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি রুম পেয়েছিলেন জান্নাত। একাই থাকতেন। এদিন সকালে পরিচারিকা ডাকাডাকির পর দরজায় ধাক্কাধাক্কি করেন। এ সময় হার্ডবোর্ডের দরজার ছিটকানি খুলে যায়। পরে পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জান্নাতের দেহ উদ্ধারের ঘটনা নিয়ে শোরগোল পড়তেই দলের শীর্ষ নেতা হাসনাতকে আড়াল করতে আসরে নেমেছে এনসিপি নেতৃত্ব। তড়িঘড়ি এক ফেসবুক পোস্টে জান্নাতকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা খুন করেছে বলে দাবি করেছেন। ময়নাতদন্তের আগেই কিভাবে এনসিপি নেত্রীকে খুন করা হয়েছে বলে নিশ্চিন্ত হলেন, তা নিয়ে কোনও জবাব দেননি তারেক।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল