হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত তৃণমূল নেতার ছেলে সহ ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, হাঁসখালি : নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ এবং খুন করার ঘটনায় মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। দোষীদের মধ্যে রয়েছে তৃণমূল নেতার ছেলেও।সোমবার দোষী সাব্যস্ত হোয়ার পরে মঙ্গলবার তাঁদের শাস্তি ঘোষণা করা হবে।

জানা গিয়েছে, ২০২২ সালে এপ্রিল মাসে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনের পার্টিতে ডাকা হয়েছে নাবালিকাকে। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের জন্মদিনের পার্টিতে ছেলে ও তার বন্ধুরাই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেখানে অসুস্থ হয়ে পড়লে বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা। পরে বাড়িতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন ওই নাবালিকা। বাড়িতেই মৃত্যু হয় তাঁর। তড়িঘড়ি প্রমাণ লোপাটের জন্য দেহ সৎকার করা হয়। নির্যাতিতার মা-বাবা হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ সেইভাবে তদন্ত করেনি বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা করেন হাই কোর্টে। সেখান থেকে ঘটনার তদন্তের ভার পায় সিবিআই। সিবিআই চার্জশিট দেওয়ার পরে মামলায় ৯ জনকে দোষী সাবস্ত করল রানাঘাট মহকুমা আদালত। এবার মঙ্গলবার সাজা ঘোষণা হবে ৯ জনের।

দোষীদের মধ্যে রয়েছে সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক, সুরজিৎ রায়, আকাশ বারুই, সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি, পীযূষকান্তি ভক্ত এবং অংশুমান বাগচী। এদের মধ্যএ কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে অপরাধ। এর ভিত্তিতে মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে। নির্যাতিতার পরিবারের পাশাপাশি সকলেরই নজর সাজা ঘোষণার দিকে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা