হাসপাতাল নাকি কুস্তির আখড়া, ওয়ার্ডেই লাথি-ঘুষিতে ব্যস্ত রোগী-ডাক্তার

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল নাকি কুস্তির আখড়া ধরতেই পারবেন না।  হিমাচল প্রদেশের সিমলার একটি হাসপাতালের ভেতরে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘিরে এমনটাই চর্চা শুরু হয়েছে। চিকিৎসা পরিষেবা দেওয়া ও চিকিৎসা পরিষেবা নেওয়ার বদলে হাতাহাতিতে জড়ালেন চিকিৎসক ও রোগী। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে দেখা গিয়েছে, চিকিৎসক এবং রোগী উভয়েই একে অপরের উপর আক্রমণ করছেন। অন্যদিকে পাশের ব্যক্তিদের দেখা গিয়েছে দুইজনকে একে অপরের থেকে আলাদা করতে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিছানায় শুয়ে থাকা রোগী চিকিৎসককে লাথি মারছেন। অন্যদিকে চিকিৎসক সেই লাথি এড়াতে রোগীর মুখে কয়েকবার ঘুষি মারছেন। হাসপাতালের মধ্যে এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন উপস্থিত বাকি সদস্যরা।সূত্রের খবর,  অর্জুন পানওয়ার নামে ওই রোগী সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে (আইজিএমসি) এন্ডোস্কোপি করাতে গিয়েছিলেন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ার পর, তিনি অন্য ওয়ার্ডে গিয়ে বিছানায় শুয়ে পড়েন বলে জানা গিয়েছে। অভিযোগ, চিকিৎসক পরে রোগীর সাথে দুর্ব্যবহার করেন, যার ফলে   তর্ক-বিতর্ক শুরু হয় এবং তা সহিংসতায় রূপ নেয়।   ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে রোগীর  পরিবার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।

&

এই ঘটনা নিয়ে হাসপাতাল প্রশাসন এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি। তবে এই ঘটনার খবর শহরে ছড়িয়ে পড়ার পর আইজিএমসির বাইরে বহু মানুষ জড়ো হয়েছিল এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিছু ব্যবহারকারী চিকিৎসকের কর্মকাণ্ডের নিন্দা করেছেন। একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী চিকিৎসককে দোষারোপের ক্ষেত্রে তাড়াহুড়ো করা নিয়ে প্রশ্ন তুলেছেন

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা