বড়দিনের সকালে চায়ের সঙ্গে দোকানের মত ফ্রুট কেক খেতে চান? বানিয়ে ফেলুন নিজের হাতেই

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বড় দিন। দোকানে দোকানে  বিভিন্ন ধরনের কেকের সারি । ছোট বড় কোন কেক নেই। দেশি-বিদেশি সমস্ত ধরনের কেক বাজারে বিক্রি হচ্ছে। তবে যতই দামি কেক বিক্রি হোক না কেন বাঙালির ফ্রুট কেকের প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে বসে ফ্রুট কেক খাওয়ার মজাই আলাদা। দোকান থেকে না কিনে বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারেন এই ফ্রুট কেক। স্বাদ হবে দোকানের মতো। কীভাবে রইল রেসিপি।

উপকরণ 

ময়দা-দেড় কাপ
মাখন-১০০ গ্রাম (ঘরের তাপমাত্রায় রাখা)
চিনি গুঁড়ো- ১ কাপ
ডিম-৩টি
বেকিং পাউডার-১ চা চামচ
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
কাজু, কিসমিস, আখরোট, চেরি এবং মোরব্বা (আধা কাপ)
কমলা লেবুর রস- আধ কাপ
ক্যারামেল সিরাপ-২ টেবিল চামচ

পদ্ধতি

কেক তৈরির ৩-৪ ঘণ্টা আগে কমলার রসে ভিজিয়ে রাখুন কুচানো ড্রাই ফ্রুটসগুলো । এবার  একটি বড় পাত্রে মাখন এবং চিনি গুঁড়ো নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। দেখবেন ক্রিমের মতো হবে।  এবার তাতে একে একে ডিম মিশিয়ে নিন। শেষে ভ্যানিলা এসেন্স দিয়ে ফেটিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে ময়দা ও বেকিং পাউডার চেলে নিন মিশ্রণটি অল্প অল্প করে ডিম-মাখনের ব্যাটারে মেশান। তারপর  ক্যারামেল সিরাপ এবং কমলার রসে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো যোগ করুন। মিশ্রণটি ঘন  লাগলে সামান্য দুধ দিতে পারেন।  বেকিং  করবেন যে পাত্রে তাতে অল্প মাখন মাখিয়ে বাটার পেপার পেতে দিন। তারপর  তাতে কেকের মিশ্রণটি উপর থেকে ঢেলে চেরি ও কাজু সাজিয়ে দিন।

এবার ওভেন ১৮০°C তাপমাত্রায় প্রি-হিট করে কেকটি ৩৫-৪০ মিনিট বেক করুন। সময় হলে বের করে নিন এবং  ঠান্ডা হয়ে গেলে স্লাইস করে কেটে নিলেই রেডি ফ্রুট কেক।  বড়দিনের সকালে বা বিকেলে ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করুন।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে