বড়দিনের পার্টিতে আত্মীয়-বন্ধুদের জন্য মেনুতে রাখুন স্বাস্থ্যকর ৩ স্ন্যাক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বড়দিন। গোটা বিশ্ব আজ মেতে উঠবে ক্রিসমাস পার্টিতে। পাব, রেস্তোরাঁগুলিতে জমবে ভিড়। সেই সঙ্গেই বাড়িতেও অনেকে করবেন পার্টির আয়োজন। বছরশেষের পার্টিতে জমিয়ে খাওয়াদাওয়া হবেই। মুখরোচক খাবার তো থাকেই। তবে বর্তমানে মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। তাই পার্টি হলেও মেপে খান অনেকেই। এমনকি তাই আনন্দ করলেও মেনুতে রাখুন সুস্বাদু অথচ স্বাস্থ্যকর খাবার। আপনাদের জন্য রইল চটজলদি বানানো যায় এমন তিন রকম স্ন্যাক্সের রেসিপি।

ওট্‌স মাশরুমের কাটলেট

উপকরণ

ওট্‌স আধ কাপের
মাশরুম
কাঁচা লঙ্কা
রসুন (কয়েকটা গোটা ও কয়েকটা কুঁচি)
দুধ
পেঁয়াজকুচি

পদ্ধতি 

প্রথমে মাশরুম, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুনে সামান্য দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কাকুচি ও রসুনকুচি হালকা ভেজে তাতে দিয়ে দিন মাশরুমের মিশ্রণ। নুন এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচড়া করুন। তারপর গুঁড়ো ওট্‌স মিশিয়ে। ওট্‌স সেদ্ধ হয়ে এলে ভাল করে নাড়াচাড়া করে মিশ্রণটি শুকনো করে নিন। ঠান্ডা করে মিশ্রণটি থেকে ছোট ছোট কাটলেট তৈরি করে নিন। এবার প্যানে অল্প তেল ব্রাশ করে সেগুলি ভেজে নিন। পুদিনার চাটনি ও মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ওট্‌স মাশরুমের কাটলেট।

বেক্‌ড এগ-কর্ন স্ন্যাক্স

উপকরণ 

দু’টি ডিম

মাখন

ভুট্টার দানা

নুন

কাঁচালঙ্কাকুচি

পেঁয়াজকুচি

গোলমরিচ গুঁড়ো

স্প্রিং অনিয়ন

অরিগ্যানো

চিলি ফ্লেক্স

চিজ

পদ্ধতি 

প্রথমে একটি পাত্রে দু’টি ডিম ভাল করে ফেটিয়ে তাতে ভুট্টার দানা, নুন, কাঁচালঙ্কাকুচি, পেঁয়াজকুচি, গোলমরিচ গুঁড়ো, স্প্রিং অনিয়ন যোগ করুন। তারপর বেকিং পাত্রে সামান্য মাখন মাখিয়ে মিশ্রণটি ঢেলে উপর থেকে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং কুরিয়ে রাখা চিজ দিয়ে দিন।  অভেন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে পাত্রটি ওভেনে ১০-১২ মিনিট বেক করলেই রেডি বেক্‌ড এগ-কর্ন স্ন্যাক্স।

 আলু-চিজ বল 

উপকরণ  

আলু ৩০০ গ্রাম

চাটমশলা

রসুনবাটা

অরিগ্যানো

চিলিফ্লেক্স

ধনেপাতাকুচি

কাঁচালঙ্কাকুচি

ব্রেড ক্র্যাম্ব/ ওট্‌সের গুঁড়ো

পদ্ধতি 

প্রথমে আলু ভাল ভাবে সেদ্ধ  করে চটকে নিন। তাতে মেশান  তার সঙ্গে চাটমশলা, রসুনবাটা, অরিগ্যানো, চিলিফ্লেক্স, ধনেপাতাকুচি, কাঁচালঙ্কাকুচি। দিন স্বাদমতো নুন। তারপর ব্রেড ক্র্যাম্ব বা ওট্‌সের গুঁড়ো দিয়ে ছোট ছোট বল গড়ে নিন। তাএর পর আলুর বলের মধ্যে ভরে দিন চিজ  কিউবে। তার পর আবার গোল বলের আকারে করে নিন। খেয়াল রাখবেন যেন  আলুর বল যেন ভেঙে না যায়। এবার আলুর বলগুলিকে কর্নফ্লাওয়ারে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিলেই রেডি আলু-চিজ বল । ধনেপাতা ও পুদিনার চাটনি, মেয়নিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ধনেপাতা ও পুদিনার চাটনির সঙ্গে।

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ হতেই মহীশূরে দেবী চামুণ্ডেশ্বরী মন্দিরে রণবীর, ভিডিও ভাইরাল

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের