সিলেবাসে আছে সিঙ্গুর, নেই নন্দীগ্রাম! মামলা খারিজ হাইকোর্টে

যে মামলাটি এদিন হাইকোর্টে খারিজ হয়েছে সেই মামলাটি দায়ের হয় ২০১৭ সালে। মামলা দায়ের করেছিলেন জ্ঞানেন্দ্রনাথ মান্না। হাইকোর্ট মামলাটি খারিজ করলেও মামলাকারীকে পরামর্শ দিয়েছে, নন্দীগ্রাম আন্দোলনকে ইতিহাসের সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য শিক্ষা দফতরে আবেদন জানাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে স্কুলস্তরে ইতিহাসের সিলেবাসে সিঙ্গুর প্রসঙ্গ থাকলেও, সেখানে জায়গা মেলেনি নন্দীগ্রাম গণআন্দোলনের। কিন্তু এই দুই আন্দোলনই যেমন রাজ্যে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটানোর জন্য অনুঘটকের ভূমিকা পালন করেছিল, ঠিক তেমনি তৃণমূলনেত্রীকে মহাকরণের মসনদেও পৌঁছে দিয়েছিল। সেই কারনেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেখানেই প্রশ্ন করা হয়েছিল রাজ্যের স্কুলস্তরের সিলেবাসে সিঙ্গুরের আন্দোলন ঠাঁই পেলেও কেন জায়গা করে নিতে পারেনি নন্দীগ্রাম। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিল। তবে হাইকোর্ট এটাও জানিয়েছে, কোন বিষয় সিলেবাসে থাকবে আর কোনটা থাকবে না, নতুন কোন বিষয় ঢুকবে আর কোনটা ঢুকবে না, সেটা আদালতের বিচার্য নয়। সেই সিলেবাস তৈরির সিদ্ধান্ত নেন শিক্ষা দফতর। মামলাকারী সেখানেই যেন নন্দীগ্রাম আন্দোলনলে সিলেবাস ভুক্ত করার বিষয়ে আবেদন জানান। তবে সেক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতরই।

জানা গিয়েছে, যে মামলাটি এদিন হাইকোর্টে খারিজ হয়েছে সেই মামলাটি দায়ের হয় ২০১৭ সালে। মামলা দায়ের করেছিলেন জ্ঞানেন্দ্রনাথ মান্না। যদিও এই কয়েক বছরে এই মামলার কোনও শুনানি হয়নি বললেই চলে। মামলাকারীর বক্তব্য ছিল, রাজ্যে শিক্ষা দফতরের এক্তিয়ারে থাকা সব স্কুলের ইতিহাসের পাঠ্যবইয়ে ইতিহাসে সিঙ্গুর আন্দোলন জায়গা করে নিয়েছে। কিন্তু প্রায় একই সময়ে হওয়া সমগুরুত্ব সম্পন্ন নন্দীগ্রাম গণআন্দোলন কেন সিলেবাসে জায়গা পেল না? সোমবার সেই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানায়, ইতিহাসের সিলেবাসে কোন বিষয় পড়ানো হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন। সিঙ্গুর আন্দোলন থাকবে কি থাকবে না, নন্দীগ্রাম আন্দোলন থাকবে কি থাকবে না সম্পূর্ণভাবে তা বিবেচনা করবে যারা বিষয়টি দেখে। তা কখনও আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না। তাই এই মামলা খারিজ করা হচ্ছে। তবে নন্দীগ্রাম আন্দোলনকে ইতিহাসের সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য মামলাকারী রাজ্য শিক্ষা দফতরে আবেদন জানাতেই পারেন। 

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি