শীতের ঝড়ো ব্যাটিং, শনিবার কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের আগে থেকে পারদপতন শুরু হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রিতে। সেই তাপমাত্রা আরো বেশ কিছুটা নেমেছে শুক্রবার। এই দিন ছিল মরশুমের সব থেকে শীতলতম দিন। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো কলকাতার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। আগামী কয়েক দিন শহর কলকাতার তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু নতুন বছর আসার পরেই তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা একটু হলেও বৃদ্ধি পাবে। চলতি বছরের মানুষের ভাবনার বিষয় ছিল, বড়দিন ও বর্ষবরণেও কি শীত অনুভূত হবে না?

সেই দিক থেকে বড়দিনে শীতে জবুথবু না হলেও ঠান্ডায় কেঁপেছে শহরবাসী। এবার প্রশ্ন কেমন যাবে বর্ষবরণ? বড়দিন যেরকম কনকনে শীতের মধ্যে কেটেছে, নতুন বছরকে স্বাগত জানানোর সময় শীতের তীব্রতা ততটা থাকবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে। খুব বড় পরিবর্তন নেই। ৩০ ডিসেম্বর পশ্চিম হিমালয়ে একটি নতুন পশ্চিমি ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। এরফলে উত্তুরে হাওয়ার সক্রিয়তা কিছুটা কম হবে। তাপমাত্রা সামান্য বাড়লেও বর্ষবরণের সময় শীতের আমেজ বজায় থাকবে শহর জুড়ে। ৩১ ডিসেম্বর-১ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
শুক্রবারের পর শনিবারেও তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। এদিন সকাল থেকে ঠান্ডার পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট। দিনের তাপমাত্রার থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন