ভুলেও লেপ কম্বল তুলবেন না, শীঘ্রই আসছে জাঁকিয়ে শীত, কী জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুর দিনে শীতের কনকনানি টের পাওয়া না গেলেও, বজায় ছিল আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো বছরের শুরুতে পারদ একটু হলেও চড়েছে। ৪ জানুয়ারি পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে বঙ্গজুড়ে। ৫ জানুয়ারি থেকে ফের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম হিমালয়ে কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বড়দিন এবং বর্ষশেষে শীতের কনকনানি এখন নেই। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকেই আকাশ রয়েছে পরিষ্কার। সঙ্গে ঝলমলে রোদ। শীতের মিঠে রোদে আলাদা আমেজ টের পাচ্ছে রাজ্যবাসী। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেলেও কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা রয়েছে ১১ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গে শীতের দাপট চলছে। শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্ষ শেষে শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রিতে। এটাই ছিল মৌসুমের সবথেকে শীতলতম দিন। তারপরের দিন বৃহস্পতিবার একটু হলেও তাপমাত্রা চড়েছে। শুক্রবারও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শীতের কনকনানি একটু হলেও কমেছে। আগামী সপ্তাহে বুধ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ফের নামার পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরফও পড়তে পারে বলে জানা গিয়েছে।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা