‘বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে খেলানো যাবে না ‘, শাহরুখকে নির্দেশ বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রমানকে দল থেকে সরানোর নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতা নাইট রাইডার্সকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় অন্য় ক্রিকেটারকে সই করানোর সুযোগ পাবে KKR। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া মুস্তাফিজকে সরানোর কথা জানিয়েছেন।

চলতি বছরের IPL নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দাম উঠেছিল মুস্তাফিজ রহমানের। এই দামে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় এর দাম ১২ কোটি ৩৭ লক্ষ। বাংলাদেশের ক্রিকেটে তিনি কাটার মাস্টার হিসেবেই পরিচিত। এর আগে আইপিএলে এত পরিমাণ টাকা পাননি তিনি। সব থেকে বেশি দাম পেয়েছিলেন ২০১৮ সালের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২ কোটি ২০ লক্ষ টাকায় খেলেছিলেন বাংলাদেশি এই পেসার। তাঁকে খেলানো নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন শুরু হয়েছিল। তাঁকে খেলানোর জন্য শাহরুখকে গদ্দার বলেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও কূটনৈতিক পরিস্থিতির প্রভাবে ভারতের ওপরে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নিলামের সময় তাঁকে নেওয়ার পর থেকেই বিতর্ক চলছিল। এই আইপিএল মরশুমে অত্যন্ত দামী ক্রিকেটার হিসেবে তাঁকে নিয়েছিল কেকেআর। বিতর্ক এড়াতে এবার তাঁর জায়গায় অন্য ক্রিকেটারকে নেওয়ার কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-র এই নির্দেশ কেকেআরের কাছে একটা বড় ধাক্কা। ইডেনে ধীর গতির পিচে তাঁকে ব্যবহার করতে চেয়েছিল কেকেআর। সেখানে নতুন বিকল্প খুঁজে পাওয়া কঠিন। মুস্তাফিজের বদলে কেকেআরকে হর্ষিত রানা এবং উমরান মালিকের ওপরে বেশি নির্ভর করতে হবে। রচীন রবীন্দ্রকেও নিতে পারে কেকেআর। 

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের