হু হু করে নামবে তাপমাত্রা, সোয়েটার, মাফলার প্রস্তুত রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষ শেষের কাঁপিয়ে দিলেও বছরের শুরুতে তাপমাত্রা উঠেছে। কিন্তু শীতের আমেজ বজায় রয়েছে বঙ্গ জুড়ে। সাময়িক বিরতি নিয়ে ঝড়ো ব্যাটিং শুরু করতে প্রস্তুত রয়েছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার থেকে ফের নামতে শুরু করবে পারদ। ফলে জাঁকিয়ে শীত অনুভব করা এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২।

গত সপ্তাহে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। তারপর থেকে তাপমাত্রা চড়তে শুরু করেছে। কিন্তু সংক্রান্তির আগে ফের জাঁকিয়ে শীত পরার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। ফলে আরও জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে। জানুয়ারির শুরুতেই তাপমাত্রা বাড়তে শুরু করলে অনেকেই মন খারাপ করছিলেন। ভাবছিলেন, শীত হয়ত বিদায় নিল। কিন্তপ সেি ভাবনাকে ভুল করে আরও শক্তি নিয়ে আসতে চলেছে ঠাণ্ডা। তবে রবিবার কলকাতার তাপমাত্রা একটু ওপরের দিকেই থাকবে। শনিবার ছিল ১৪ ডিগ্রি। রবিবার সেই তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির ঘরে।

রবিবার ভোরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা। উত্তরে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং জেলায় কুয়াশার দাপট থাকবে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল বঙ্গে রাতের পারদ বাড়বে। ৩১ তারিখ রাতে ১১ ডিগ্রি পারদ ছিল।  দিনের তাপমাত্রা গত ৭ দিন ধরে একটু করে বাড়তে বাড়তে ২৪ এর ঘরে পৌঁছাতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, কনকনে ঠান্ডা আপাতত সাময়িক বিরতি নিলেও রাজ্যে শীতের হালকা আমেজ বজায় থাকবে। পার্বত্য এলাকায় এখনও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম আছে। সোমবারের পর ফের দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত নিচে নামবে। সেই নেমে যাওয়া তাপমাত্রা আগামী প্রায় গোটা সপ্তাহ প্রায় একই রকম থাকবে। রবিবার ঘন কুয়াশার চাদরে ঢেকেছে  পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং এর উঁচু জায়গায় রবিবার ভোর রাতে হালকা তুষারপাত অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর