T20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না লিটনরা, আইসিসিকে জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে T-20 খেলতে দল পাঠাবে না বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে T-20 বিশ্বকাপ। এই টু্রামেন্টের লিগ পর্বের ৪টি ম্যাচই ভারতে পড়েছে বাংলাদেশের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কট্টর হিন্দুত্ববাদীদের লাগাতার হুমকির মুখে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজের বিকল্প নেওয়ারও অনুমতি দিয়েছে। আর তাতেই চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা (বিসিবি)। সূত্রের খবর, মুস্তাফিজের অপমানের বদলা নিতে আগামী ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলি যাতে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা কিংবা তৃতীয় কোনও নিরপেক্ষ দেশে করা হয় সেই আর্জি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির দ্বারস্থ হচ্ছে বিসিবি। শনিবার (৩ জানুয়ারি) বৈঠকে বসছেন বিসিবির পরিচালকরা।

নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে দল না পাঠানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের খেলা অন্যত্র সরানোর কথা বলা হয়েছে। ৭ ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের। এখানেই ইতালি ও ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলার কথা রয়েছে লিটন দাসদের। কিন্তু তাঁরা ভারতে কোনও ম্যাচ খেলতে দল পাঠাতে রাজি নয়। শেষ ম্যাচ হওয়ার কথা মুম্বইতে। ভারতের বদলে অন্যত্র খেলতে রাজি তাঁরা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে আইসিসির টি টোয়েন্টি ক্রিকেটের আসর। প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ওই গ্রুপের বাকি চার দল হল-ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে যেভাবে দুই শহরে বিক্ষোভ হয়েছে। তারওপরে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার ঘটনা। এরপরেই নিরাপত্তার অভাব বোধ করছেন বিসিবি কর্তারা।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য